ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ০৬:০৪
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ০৬:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে। রোববার (৭ জুলাই) সকালে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটাতো সাবজুডিস।

কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না। কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে।

তিনি বলেন, আজকে একটা কথা আমি না বলে পারছি না, আমরা দেখছি, কোটা আন্দোলন। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে।

নারীদের কোটা বাতিল করতে হবে, এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে। সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কী?

শেখ হাসিনা বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকাতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত, সে সুযোগ কিন্তু এই গত কয় বছরে পায়নি। এটা হলো বাস্তবতা।

এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে। তারাও চাকরি পাচ্ছে না। আর এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে যাতে হাইকোর্ট একটা রায় দেয়।

হাইকোর্টের রায়টা আমরা সবসময়ই মেনে নিই। কিন্তু আমরা এখন দেখলাম যে কোটাবিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে, সেখানে মেয়েরাও করছে।

তিনি বলেন, এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটাবিরোধী আন্দোলন করেছিল তারা কয়জন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল, আর কতজন পাস করেছিল সেই হিসাবটা একটু বের করা দরকার।

তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কি না? সেটা আগে তারা প্রমাণ করুক। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।

এ সময় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে বলেন, সর্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সবার জন্য। এটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ২০০৮ এর নির্বাচনী ইশতেহারে। যেটা আমরা করতে পেরেছি।

শুধু সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে। কাজেই কেউ যাতে বঞ্চিত না থাকে সেজন্য এই পেনশন স্কিমে বিভিন্ন স্তর দিয়ে দেওয়া হয়েছে।

আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের প্রত্যেকেই এই সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পার। যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতের জন্য।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আন্দোলন করছেন। যদিও স্বাধীনতার পর থেকেই বিভিন্ন শ্রেণির চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল।

একপর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০১৮ সালের অক্টোবরে নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি প্রধানমন্ত্রীর

সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি প্রধানমন্ত্রীর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->