ই-পেপার |
রবিবার, ৯ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

ঠাকুরগাঁয়ে যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দিলেন পাষণ্ড স্বামী

অর্থের অভাবে থেমে গেছে গৃহবধূর চিকিৎসা। এখন হাসপতালের বেযে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
জুনাইদ কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ: ৫ জুলাই ২০২৪, ০৩:২২
জুনাইদ কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ: ৫ জুলাই ২০২৪, ০৩:২২

যৌতুকের জন্য স্বামীর দেওয়া ডিজেলের আগুনে পুড়ে তিনদিন ধরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন গৃহবধূ লতা বেগম (২৫)। তাঁর শরীরের প্রায় অর্ধেক অংশেই পুড়ে গেছে। চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা আশঙ্কাজনক। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন দরিদ্র মা-বাবা।

তিন সন্তানের জননী দরিদ্র পরিবারে জন্ম নেয়া ওই নারীর উন্নত চিকিৎসা আটকে আছে আর্থিক সংকটে। এ অবস্থায় হাসপাতালের শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লতা।

সোমবার (১ জুলাই) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া এলাকার বারোঘড়িয়া গ্রামে এঘটনা ঘটে। পাষন্ড স্বামী মহব্বর আলী ওই গ্রামের শামসুল হকের ছেলে। তবে শ্বশুর-শাশুড়ির সামনেই লতা বেগমের শরীরে ডিজেল ঢেলে দেয় মহব্বত আলী।

এগিয়ে আসেনি কেউ। এতে দগ্ধ হয়ে শরীরের বেশকিছু অঙ্গ পুড়ে যায়। এ ঘটনার পর মহব্বতকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, আট বছর আগে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া এলাকার বারোঘড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে মহব্বর আলীর সাথে বিয়ে হয় লতা বেগমের। এই দম্পতির এক পুত্র ও দুই কণ্যা সন্তান রয়েছে। লতা বেগমকে না জানিয়ে চার মাস আগে মহব্বত আলী দ্বিতীয় বিয়ে করেন।

 এরপর যৌতুক ও তালাকের জন্য নিয়মিতই লতার উপর চলতো নির্মম নির্যাতন। গেল সোমবার সকালে মহব্বর যৌতুকের মারধর শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা ডিজেল স্ত্রী লতার শরীরে ঢেলে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয় পাষন্ড স্বামী মহব্বর আলী। এসময় বাড়িয়ে থাকা পাশে থাকা মহব্বরের মা-বাবা এগিয়ে আসেনি। পরে স্থানীয়রা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

স্বজনদের অভিযোগ তিন সন্তান ও স্ত্রীকে রেখে মহব্বত দ্বিতীয় বিয়ে করায় প্রায়ই নির্যাতন চালাতো । তার এমন কর্মকান্ডে কঠিন শাস্তির দাবি করেন স্বজন ও স্থানীয়রা।

হাসপাতালে গৃহবধূ লতার চোখ দিয়ে কেবলই পানি ঝরছিল। তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে লতা জানায়, অনুমতি না নিয়ে ১২ বছর আগে বিয়ে হওয়া এক নারীকে বিয়ে করে আমার স্বামী।

তারপর আমাকে যৌতুক ও তালাক দিতে নানা ভাবে নির্যাতন করে। শেষ পর্যায়ে এসে ডিজেল ঢেলে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আল্লাহ বাচিয়ে রেখেছেন। তবে বেঁচে লাভ কি সন্তানদের কে দেখবে। আমার বাবা মায়ের কিছু নেই। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিনা। যদি কারো দয়া হয় সহযোগিতা করবেন। আমি আমার স্বামী ও ওই নারীর বিচার চাই।

ঠাকুরগাও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  মোঃ রকিবুল আলম জানান, শরীর পুড়ে যাওয়া নারীকে হাসপাতাল থেকে সকল সুবিধা প্রদান করা হচ্ছে। তবে তার উন্নত চিকিৎসা দরকার। অর্থের অভাবে করাতে পারছেনা।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক মুঠোফোনে জানান, যৌতুক ও দ্বিতীয় বিয়ে নিয়ে কথাকাটি হতো তাদের মধ্যে। মহব্বত এসব বিষয়ে প্রায় নির্যাতনও করতো বলে অভিযোগ রয়েছে।

শরীরে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় মহব্বত আলীসহ কয়েকজনের নামে একটি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। পরে স্বামী মহব্বত আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

এই বিভাগের আরও খবর

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->