ই-পেপার |
সোমবার, ১০ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা

বাংলাদেশের টেস্ট সুচি চূড়ান্ত করল পিসিবি

খেলা প্রতিবেদক
প্রকাশ: ৫ জুলাই ২০২৪, ১২:৫০
খেলা প্রতিবেদক
প্রকাশ: ৫ জুলাই ২০২৪, ১২:৫০

রাওয়ালপিন্ডি ও করাচিতে পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে বাংলাদেশের দুটি টেস্ট হবে।

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজসহ ২০২৪-২৫ মৌসুমে নিজেদের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ সময়ে পাকিস্তান খেলবে মোট তিনটি টেস্ট সিরিজ।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট।

২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনাভাইরাস মহামারি শুরু হয়ে যাওয়াতে সেবার হয়েছিল একটিই টেস্ট।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ দুটি ম্যাচের সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি।

পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটি দিতে হবে।’

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই।

এ সিরিজে আমাদের পরীক্ষা হবে। কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’

পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। একমাত্র ড্র টেস্টটি এসেছিল ২০১৫ সালে খুলনায়। ২০২১ সালের পর থেকে এ সংস্করণে মুখোমুখি হয়নি দুই দল।

বাংলাদেশ ছাড়াও ২০২৪-২৫ মৌসুমে ইংল্যান্ড (৩টি) ও ওয়েস্ট ইন্ডিজের (২টি) বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

এ ছাড়া আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার ঘোষণাও দিয়েছে পিসিবি। ২০০৪ সালের পর পাকিস্তানের মাটিতে এমন কোনো সিরিজ হয়নি।

একই সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য শুরু ও শেষের তারিখও ঘোষণা করেছে পিসিবি। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ আর ৯ মার্চকে রাখা হয়েছে ফাইনালের দিন হিসেবে।

তবে এ টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করবে আইসিসি। ভারত দেশটিতে গিয়ে এ টুর্নামেন্টে খেলবে কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় আছে।

তবে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে পাঁচটি ক্রিকেট খেলুড়ে জাতির সফরে আসা এবং এরপর আরও সাতটি দেশের (পাকিস্তানসহ আটটি) অংশগ্রহণে ওই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানর অবস্থান ও মর্যাদা ফুটে ওঠে।

আমরা এ সব দল ও খেলোয়াড়ের অংশকে দারুণ মূল্যায়িত করি।’

সর্বশেষ

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

এই বিভাগের আরও খবর

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->