ই-পেপার |
রবিবার, ৯ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

এনবিআরের ফয়সালকে বগুড়ায় বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৬:৫২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৬:৫২

বগুড়ায় বদলি করা হয়েছে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ করার অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে।

আজ রোববার বিকেলে এই আদেশ জারি করেছে এনবিআর। বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ হবে তাঁর নতুন কর্মস্থল।

এনবিআরের আদেশে বদলির কারণ বলা হয়নি। শুধু বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’। একই আদেশে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১–এর অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে এনবিআরের প্রথম সচিব (কর) হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে আজ সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনে গিয়ে কাজী আবু মাহমুদ ফয়সালকে তাঁর কক্ষে পাওয়া যায়নি। তাঁর সহকর্মীরা জানান, তিনি আজ অফিসে আসেননি।

আজ বিকেলে কাজী আবু মাহমুদ ফয়সালের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার ঢাকার আদালতে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তাঁর স্ত্রীর নামে থাকা ঢাকা-নারায়ণগঞ্জে ৫ কাঠার দুটি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে ১০ কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

এ ছাড়া ফয়সাল ও তাঁর আত্মীয়স্বজনের নামে থাকা ১৯টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ৮৭টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশে বলা হয়, এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না।

এর আগে এনবিআরের সদস্য মো. মতিউর রহমান ও তাঁর পরিবারের নামে বিপুল সম্পদ থাকার বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের বিপুল সম্পদ থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে

। বিষয়টি অনুসন্ধান করছে দুদক। বেনজীর ও মো. মতিউর কীভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন, তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যরাও।

সর্বশেষ

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

এই বিভাগের আরও খবর

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

তিন ধাপ এগোল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

তিন ধাপ এগোল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->