ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা

জয়ের পর মুস্তাফিজ-রিসাদের প্রশংসায় সাকিব-শান্ত

খেলা ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:৫২
খেলা ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:৫২

বাংলাদেশ গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখে।

সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরি এবং স্পিনার রিশাদ হোসেন ও পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং টাইগারদের জয়ে বড় অবদান রাখে।

ম্যাচ শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে মুস্তাফিজ-রিশাদের পারফরমেন্সের প্রশংসা করেন ম্যাচ সেরা সাকিব ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের। এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে টাইগাররা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইটে খেলবে শান্তর দল। নেপালের কাছে হেরে গেলেও, সুপার এইটের সুযোগ থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করেছিলো বাংলাদেশ। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৯টি চারে ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন সাকিব। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানে থামে নেদারল্যান্ডস।

উপরের সারির প্রথম চার ব্যাটারের মধ্যে কারও বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিলো বলে মনে করেন সাকিব, ‘উপরের সারির চার ব্যাটারের কারও পুরো ইনিংস ধরে খেলা গুরুত্বপূর্ণ ছিল। আমি ব্যাট হাতে অবদান রাখতে পেরেছি।

শুরুর দিকে ইনিংস সহজ ছিল না। ভালো সংগ্রহ দাঁড় করানোর জন্য আমাদের স্নায়ুচাপ ধরে রাখতে হয়েছে। আমি বলবো না, এটি জয়ের মত সংগ্রহ ছিল। কিন্তু এটা চ্যালেঞ্জিং স্কোর ছিল।’

তিনি আরও বলেন, ‘শেষ ৪-৫ বছরে এখানে খুব বেশি খেলা হয়নি। আমরা জানতাম না, এখানে কত স্কোর ভালো হবে।

এজন্য ১৪-১৫ ওভার পর্যন্ত আমরা উইকেট ধরে খেলেছি এবং সেখান থেকে যত দূর যাওয়া যায়। বিশ্বকাপে ১৬০ রান সবসময়ই চ্যালেঞ্জিং।’

১৬০ রানের টার্গেটে ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১০৪ রান করে তুলে ম্যাচে ভালোভাবেই টিকে ছিলো নেদারল্যান্ডস।

কিন্তু ১৫তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ডাচদের লড়াই থেকে ছিটকে দেন রিশাদ। এরপর ১৭ ও ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুস্তাফিজ।

বোলারদের প্রশংসা করতে গিয়ে মুস্তাফিজ-রিশাদকে কৃতিত্ব দিলেন সাকিব, ‘বোলাররা দারুন বল করেছে। নেদারল্যান্ডসের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে ফিজ ও রিশাদ।’

বোলারদের পাশাপাশি সাকিবের পারফরমেন্সের প্রশংসা করেছেন অধিনায়ক শান্ত, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে ছেলেরা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। সাকিব বেশ শান্ত ছিল এবং আমরা সবাই জানি, সে কতটা ভালো। তার জন্য আমরা খুশি।’

তিনি আরও বলেন, ‘শুরুতে কিছুটা বাউন্স থাকলেও, উইকেট ভালো থাকায় ব্যাটিংয়ের জন্য সহজ ছিল। আমরা জানি ফিজ কতটা ভালো। সে তার অভিজ্ঞতা ও দক্ষতা দেখিয়েছে। রিশাদ অন্য বোলারদের মতো নিজের সেরাটা দিয়েছে।’

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

ইনজুরির বাধা পেরিয়ে রোকনের ফুটবলযাত্রা, স্বপ্ন এখন জাতীয় পর্যায়ে

ইনজুরির বাধা পেরিয়ে রোকনের ফুটবলযাত্রা, স্বপ্ন এখন জাতীয় পর্যায়ে

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->