ই-পেপার |
সোমবার, ২৫ মে ২০২৬ |
muktoprovat
3
‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

সংসদ নির্বাচনও ধাপে ধাপে করলে ব্যবস্থাপনা সহজ হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২ জুন ২০২৪, ০৬:৫০
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২ জুন ২০২৪, ০৬:৫০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মনে করেন স্থানীয় সরকার নির্বাচনের মতো জাতীয় সংসদ নির্বাচনও একাধিক দিনে ধাপে ধাপে করলে ব্যবস্থাপনা সহজ হবে।

তিনি বলেন, তাহলে নির্বাচন ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে যাবে। ভোটকেন্দ্রে অধিক সংখ্যক ফোর্স মোতায়েন সহজ হবে। মনিটরিংটা সহজ হবে।

রোববার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সিইসি বলেন, কিছু কিছু ক্ষেত্রে তারা (টিআইবি) বলেছে যে, আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করছি না। নির্বাচন কমিশনার মো. আলমগীর আইনি সীমাবদ্ধতার কথা বলেছেন। টোটাল নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা হয়েছে।

নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি। তবে ফেয়ার হয়েছে। একটা দক্ষতার অভাব রয়েছে। সেটা তাঁরা জোর দিয়ে বলেছেন। আমরা বলেছি, আমাদের কাজ হচ্ছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ করা।

আমরা বলেছি, সমস্যা অনেকটাই রাজনৈতিক। রাজনৈতিক সমস্যা নিরসন না হলে, নির্বাচন ব্যবস্থাটা স্টেবল হবে না। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে নির্বাচনটা আরও সুন্দর হতে পারে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন যদি পদ্ধতিগতভাবে যদি উন্নয়ন করা যায়, ব্যক্তির ওপর নির্ভরতা কমিয়ে যেমন, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, আরেকটা হচ্ছে সিস্টেম অব ইলেকশন।

আমরা বলেছি, তারাও বলেছেন, প্রপোরশনাল বলে একটা সিস্টেম আছে, আনুপাতিক হারে সংসদে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা, যেটা আমাদের সংসদে নারী আসনের ক্ষেত্রে আছে। আমরা বলেছি, এগুলো নিয়ে আপনারা গবেষণা করতে পারেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে যদি আপনারা বলতে পারেন ক্ষমতা থেকেও নির্বাচন অবাধ, নিরপেক্ষ করা যায়, যায় কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব পাস করতে পারেন সংসদ থেকে তাহলেও যে আপনারা বলছেন জনগণ অংশ নিচ্ছেন না, এগুলোও কমে আসবে।

সিইসি বলেন, ইভিএম নিয়ে অনাস্থা ছিল, এখনো আছে। ইভিএমে যে নির্বাচনগুলো হয়েছে, আজ পর্যন্ত কেউ বলেনি যে এখানের ভোট ওখানে চলে গেছে। আমরা এখন অনেক স্পষ্ট, এই মেশিনে সেটা একেবারেই অসম্ভব। তবে ইভিএমটাকে আরও সহজ করা যেতে পারে।

মানুষের যদি আস্থা ফিরে তবে ভিভি প্যাডটা যদি লাগিয়ে দেওয়া যায়, তবে এটা আমরা বলতে পারি না, যদি দলগুলো একমত হয়। তাহলে আমরাও এগ্রি করব। নির্বাচনটাও অধিক সুষ্ঠু হবে। আজকে না হলেও ১০ বছর পরে, ১০ হাজার বছর পরে হলেও এই সমস্ত প্রযুক্তি লাগবে। এটা আমরা বলেছি। 

সীমিত সামর্থ্যে চেষ্টা করি জানিয়ে সিইসি বলেন, আমাদের যে অনন্ত সক্ষমতা আছে, সেটা মোটেই না। নির্বাচন কমিশন কখনো একা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল সপক্ষে থাকে।

রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য। 

রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা দেখছি না উল্লেখ করে সিইসি বলেন, তাদের মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। এত প্রকট বৈরিতা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি সিইসি নয়, এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে।

এই বৈরিতা পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে। টিআইবিকে বলেছি, আপনাদের মতো আরও সিভিল সোসাইটি আছে, তারাও ভূমিকা পালন করতে পারেন। আমরা হয়তো আমাদের রিপোর্টে রেখে যাব, আমরা তো চলেই যাব, পরবর্তী কমিশন যেন করতে পারে। 

বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে বলেই ধারণ করা হয়।

সেটা আমরাও মনে করি এবং সেটা আমাদের প্রতিবেদনেও আছে। তবে সেটা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সে ক্ষেত্রেও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত, তারা বলেছে যথাসাধ্য মতো চেষ্টা করেছে।

নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো দরকার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, আমরা একটি প্রেজেন্টেশন দিয়েছি প্রপোরশন ব্যবস্থা নিয়ে, অনুপাত ভিত্তিক প্রতিনিধিত্ব। সেটি সম্পর্কে তারাও একমত হয়েছেন। তারা আমাদের পরামর্শ দিয়েছেন এই বিষয়ে আরও চাহিদা সৃষ্টি করার জন্য। 

নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন যে সরকারের অধীনে হয়েছিল সে পদ্ধতিতে ফেরত যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি না।

কিন্তু যেটা সম্ভব নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ এবং স্বার্থের দ্বন্দ্ব মুক্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা প্রণয়নের।

বিশ্বের অনেক দেশেই এটা রয়েছে। ইসি আমাদের সঙ্গে একমত হয়েছে। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোরই ভূমিকা পালন করতে হবে। তারা যদি না চায়, যদি মনে করে ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচন করবে তবে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না। 

সংসদ কার্যকর কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ তো শুরু হলো মাত্র, আমরা পর্যবেক্ষণ করছি। আগেও বলেছি আমরা এমন একটা সংসদ পেয়েছি যা ক্ষমতাসীন দলের আপন ভুবন।

সেখানে সংসদীয় গণতন্ত্রের মূল বিষয় বিরোধী দল বাস্তবে নেই। তার মধ্যেও আবার যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা বিশাল সংখ্যক ব্যবসায়ী। কাজেই সংসদ কতটুকু কার্যকর হবে, জনপ্রতিনিধিত্ব মূলক হবে এবং জনকল্যাণমূলক হবে এ প্রশ্নগুলো থেকে যাবে।

সর্বশেষ

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

এই বিভাগের আরও খবর

মেট্রোরেল ও ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ভাড়া ছাড়, কার্যকর সোমবার থেকে

মেট্রোরেল ও ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ভাড়া ছাড়, কার্যকর সোমবার থেকে

সচিবের সই ছাড়া ফাইল পাসের অভিযোগ: প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের ‘ওপেন চ্যালেঞ্জ’

সচিবের সই ছাড়া ফাইল পাসের অভিযোগ: প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের ‘ওপেন চ্যালেঞ্জ’

রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে ঈদের পর: আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে ঈদের পর: আইনমন্ত্রী

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->