ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

এমপি আনারের লাশ পাওয়া যায়নি: পশ্চিমবঙ্গ সিআইডি

মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:০০
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:০০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম ভারতের কলকাতায় হত্যা করা হয়েছে ।

গত ১৩ মে ভারতে চিকিৎসার উদ্দেশে যান এমপি আনার। ১৭ মে থেকে দেশে তার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। 

তবে, ভারতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংসদ সদস্য আনারকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্ত এখন সিআইডির কাছে।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সিআইডির মহাপরিদর্শক (আইজি) অখিলেশ চতুর্বেদী কলকাতায় বুধবার বিকালে সাংবাদিকদের বলেন, পুলিশের কাছে ‘নির্ভরযোগ্য তথ্য’ আছে যে, এমপি আনারকে ‘হত্যা’ করা হতে পারে। কিন্তু পুলিশ এখনো তার মরদেহ উদ্ধার করতে পারেনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের এমপির কলকাতা আসার খবর আমাদের কাছে ছিল না। কলকাতায় তার পূর্বপরিচিত গোপাল বিশ্বাস ১৮ মে নিখোঁজ ডায়েরি করার পরে আমরা বিষয়টি জানতে পারি। নিখোঁজ এমপিকে খুঁজতে ব্যারাকপুরের পুলিশ কমিশনার একটি বিশেষ তদন্ত দল গঠন করেন।’

সিআইডি আইজিপি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করছে। ২০ মে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বার্তা পাই এবং আজ একটি তথ্য পেয়ে আমরা সন্দেহ করছি যে তাকে (এমপি আনার) খুন করা হয়েছে।’

পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ টুকরো করে লুকিয়ে ফেলা হয়েছে সন্দেহ করে সে অনুযায়ী অনুসন্ধান চালানো হচ্ছে।

তদন্তের অংশ হিসেবে কলকাতার নিউটাউনের বিলাসবহুল কনডোমিনিয়ামের একটি ফ্ল্যাটে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। ওই ফ্ল্যাটে এমপি আনার গত ১৩ মে গিয়েছিলেন বলে জানা গেছে।

সেখানে রক্তের দাগ পাওয়া গেছে কি না, জানতে চাইলে সিআইডি আইজিপি অখিলেশ বলেন, ‘আমাদের ফরেনসিক দল সেখানে ক্রাইম সিনে পরীক্ষা-নিরীক্ষা করছে। এটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

ওই ফ্ল্যাটটি পশ্চিমবঙ্গের শুল্ক বিভাগের কর্মী সঞ্জীব ঘোষের মালিকানাধীন বলে নিশ্চিত করেছেন অখিলেশ চতুর্বেদী। তবে সেটি মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামানকে ভাড়া দেওয়া হয়েছিল। অখিলেশ বলেন, ‘আমরা এই মামলার রহস্য সমাধানে যথাসাধ্য চেষ্টা করছি।’

কলকাতা পুলিশের সূত্র জানায়, এমপি আনার যখন ওই অ্যাপার্টমেন্টে ঢুকেছিলেন তখন তার সঙ্গে দুই পুরুষ ও এক নারী ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, ওই তিনজন ১৫ মে থেকে ১৭ মে’র মধ্যে ফ্ল্যাট থেকে বের হন। কিন্তু এমপি আনারকে বের হতে দেখা যায়নি।

ওই তিনজনের মধ্যে অন্তত দুজন বাংলাদেশে ফিরে এসেছে বলে পুলিশ জানিয়েছে। বিধাননগর পুলিশের একটি দল আজ সকালে ওই ফ্ল্যাটে যায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি প্রধানমন্ত্রীর

সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি প্রধানমন্ত্রীর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->