ই-পেপার |
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ |
muktoprovat
3
নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

গুরুদাসপুরে মহামারী পুকুর খনন বন্ধে ইউএনও’র মাইকিং

স্থানীয় সংসদ সদস্য সিদ্দকুর রহমান পাটোয়ারী পুকুর খনন বন্ধে সোচ্চার হলেও তার আশেপাশের নেতা-কর্মীরাই এই অপরাধের সাথে বেশি জড়িত।  তাছাড়া পুকুর খননবন্ধে থানা প্রশাসনেরও অসহযোগিতা রয়েছে।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:৫৯
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:৫৯

এমপির হুঙ্কার, ইউএনও’র দেওয়া জেল-জরিমানা। কোনো পদক্ষেপেই থামানো যাচ্ছে না রাক্ষুসে মাটি খাদকদের। কৌশল বদলে রাতের দ্বিতীয় প্রহরে তিন ফসলি জমির মাটি কেটে পুকুর বানানো হচ্ছে। মহামারী আকার ধারণ করায় পুকুর খনন রোধে মাইকিং দিয়েছেন ইউএনও।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্র্মকর্তা সালমা আক্তারের দেওয়া ওই প্রচার মাইকিং বুধবার সকাল থেকে চালু করা হয়েছে। নির্বাহী কর্মকর্তার জারি করা ওই জরুরি বিজ্ঞপ্তিতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা মোতাবেক ‘মাটির উপরি-স্তর কর্তন ও ভরাটের দণ্ডের কথা তুলে ধরা হয়। 

বলা হয়- ‘যদি কোন ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন, জমির রেকর্ডীয় মালিকের বিনা অনুমতিতে বালু, মাটি দ্বারা ভরাট এবং অনুরূপ কাজ অপরাধ বলে বিবেচিত হবে। এই অপরাধে অনধিক দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে’। উপজেলাবাসীকে এই আইনের প্রতি দায়িত্বশীল থাকার জন্য বিনীতভাবে অনুরোধও জানানো হয়েছে।

সালমা আক্তার বলেন, গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খনন একশ্রেণির মানুষের নেশা-পেশায় পরিণত হয়েছে। এসব মাটি খেকোদের হাত থেকে ফসলি জমি রক্ষায় তিনি ব্যপকভাবে প্রচারের জন্য মাইকিং দিয়েছেন। একইসাথে জরুরী বিজ্ঞপ্তিও জারি করেছেন।

স্থানীয়রা জানান, বিলের তলানি থেকে পাকা সড়কের ধার। কোনো জমিই বাদ যায়নি রাক্ষুসে মাটি খাদকদের হাত থেকে। বিলের এসব তিন ফসলি জমি নির্বিচারে কেটে পুকুর বানানো হয়েছে। হাঁড়িভাঙ্গা, কুমারখালী, চাকলের বিলের যতদূর চোখ যায় একটার পর একটা পুকুর।

নাম প্রকাশ না করার সর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এবং নেতা-কর্মীদের নাম ভাঙিয়ে একটি সিন্ডিকেট চক্র কৃষকের ফসলি জমিতে পুকুর খনন করে চলেছেন। স্থানীয় সংসদ সদস্য সিদ্দকুর রহমান পাটোয়ারী পুকুর খনন বন্ধে সোচ্চার হলেও তার আশেপাশের নেতা-কর্মীরাই এই অপরাধের সাথে বেশি জড়িত।  তাছাড়া পুকুর খননবন্ধে থানা প্রশাসনেরও অসহযোগিতা রয়েছে।

গুরুদাসপুর কৃষি সম্প্রসারণ অফিসের পরিসংখ্যান বলছে, এভাবে পুকুর খননের ফলে গত ১৩ বছরে গুরুদাসপুর উপজেলায় ফসলি জমি কমেছে ১ হাজার ৫১০ হেক্টর। ২০১১ সালে গুরুদাসপুরে ফসলি জমির পরিমাণ ছিল ১৬ হাজার ৬০৯ হেক্টর। এই জমি চলতি বছরে এসে দাঁড়িয়েছে ১৫ হাজার হেক্টরে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুনর রশিদ জানান, এভাবে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করায় মারাত্মক ফসল হানি হচ্ছে। নিয়ম-নীতি উপেক্ষা করে নির্বিচারে পুকুর খনন করায় প্রতি বছরই আশঙ্কাজনক হারে কমছে ফসলি জমি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ছালমা আক্তার বলেন, গুরুদাসপুর, তাড়াশ, চাটমোহর, বড়াইগ্রাম এবং সিংড়া উপজেলা চলনবিলের পেটে গড়ে উঠেছে। বিলে পুকুর খনন করায় ফসলি জমি কমে যাওয়ার পাশাপাশি মারাত্মকভাবে চলনবিলের সৌন্দর্য্য হানি হচ্ছে। এ কারণে পুকুর খনন বন্ধে তিনি সব ধরণের ব্যবস্থা নিচ্ছেন।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, পুকুর খননকারীরা কোনো দলের হতে পারেনা। পুকুর খনন বন্ধে তিনি সবার সহযোগিতা চান।

সর্বশেষ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

এই বিভাগের আরও খবর

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->