ই-পেপার |
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ |
muktoprovat
3
উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

মিয়ানমার থেকে ফিরছে বন্দীরা, স্বজনদের অপেক্ষা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৪
মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৪

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে আজ বুধবার (২৪ এপ্রিল) ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন।

সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে পৌঁছাবে। কারাভোগ করা ১৭৩ বাংলাদেশিদের আত্মীয়-স্বজনরা কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে অপেক্ষা করছে। বেশিরভাগ স্বজনরা বলছেন, মালেশিয়া যাওয়ার কথা বলে দালালরা মায়ানমারে দিয়ে আসছে।

অপেক্ষা করা স্বজনদের মধ্যে টেকনাফ সদরের রাজারছড়া এলাকার মোস্তাক আহমেদ বলেন, আমার ছেলে নোমান ২০২২ সালের ২৩ জানুয়ারি, হোয়াইক্ষ্যং উনছিপ্রাং এলাকার হোসাইন দালাল আমার ছেলেকে মালেশিয়া পাঠানোর নামে মায়ানমারে নামিয়ে দেয়।

৩ মাস ধরে ছেলের সন্ধান পাইনি। পরে শুনতে পেলাম ছেলে মায়ানমার কারাগারে আছেন। অনেকদিন পরে ছেলেকে দেখতে পাবো।

আরেক স্বজন হোয়াইক্ষ্যং এলাকার বাসিন্দা রশিদ আহমদ বলেন, আমার দুই ছেলে, মুক্তার আহমেদ ও আল মামুনকে মালেশিয়া নেওয়ার কথা বলে মায়ানমারের কাছাকাছি নামিয়ে দেয়। পরে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আটক করে।

দালাল মালেশিয়া পৌঁছেছে বলে ৩ লাখ টাকা নেন। ছেলের সাথে কথা বলতে চাইলে দালাল বিভিন্ন অজুহাত দেখান। পরে দুই ছেলে মায়ানমার থেকে কল করে জানায় তারা মায়ানমারের কারাগারে আছেন। ছেলের আশা ছেড়ে দিয়েছিলাম। ছেলেদের যে ফিরে পাবো কোনোদিন কল্পনা করেনি।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩এপ্রিল) সকালে এসব বাংলাদেশি নাগরিকদের নিয়ে মিয়ানমারের নৌ-জাহাজ চিন ডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করেছে। জাহাজটি রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজার আসছে।

বাংলাদেশি ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, সাতজন রাঙামাটি এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে বাসিন্দা আছেন।

জানা যায়, বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও সহজে ফেরত পাঠানোর পরিকল্পনায় দূতাবাস মিয়ানমারের বিভিন্ন কারাগারে অবস্থানরত ১৪৪ জন ‘যাচাই করা বাংলাদেশি নাগরিক, যাদের কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা পেয়েছেন’ তাদেরকে সিতোয়ে কারাগারে আনতে উদ্যোগ নেয়।

পাশাপাশি আরও ২৯ জন যাচাই করা বাংলাদেশি নাগরিক, যারা এখনো কারাভোগরত কিংবা বিচারাধীন, একই সঙ্গে তাদেরও মুক্তি দেওয়ার বিষয়টি মিয়ানমারের কাছে তুলে ধরা হয়। যার ভিত্তিতে সাজা মওকুফ করে তাদেরও দেশে পাঠানো হয়।

উল্লেখ্য, সর্বশেষ ৩ অক্টোবর দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে কারাভোগ শেষ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়।

সর্বশেষ

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

এই বিভাগের আরও খবর

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->