ই-পেপার |
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ |
muktoprovat
3
উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
মামলা তুলে নিতে হুমকি

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী কারাগারে

সবশেষ স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সোমবার জামিন নিতে গিয়ে কারাগারে গেছেন জাহিদুল ইসলাম। এখন মামলা তুলে নিতে ভুক্তভোগিদের হুমকিও দিচ্ছেন এই প্রভাবশালী ব্যক্তির লোকজন।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা 
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০৪
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা 
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০৪

দফায় দফায় যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের পর গর্ভের ভ্রণ নষ্ট করেছেন পাষণ্ড স্বামী জাহিদুল ইসলাম (৪৩)। এরপর নির্যাতনের শিকার ওই নারীকে (১৯) ঘর ছাড়া করার পর জাল দলিলে বাড়ির ভিটা দখলের অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে।

সবশেষ স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সোমবার জামিন নিতে গেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন মামলা তুলে নিতে ভুক্তভোগিদের হুমকিও দিচ্ছেন এই প্রভাবশালী ব্যক্তির লোকজন। তিনি নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় গাড়িষা পাড়া মহল্লার মৃত দশরত আলীর ছেলে। জাহিদ গুরুদাসপুরের এমবিপি ব্রিকস নামের ইটভাটার মালিক। 

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্বামীর নির্যাতনের শিকার ওই নারী ও তার মা। নির্যাতীত নারীর মা অভিযোগ করেন, বয়সে বড় হওয়া সত্তেও প্রায় দুই বছর আগে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জাহিদুল। বিষয়টি তিনি মেনে নেননি। কিন্তু জাহিদ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রায় দেড় বছর আগে ঘটা করে তার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকে চাঁচকৈড় প্রফেসর পাড়ার একটি ভাড়া বাড়িতেই তারা থাকতেন। 

তিনি বলেন, কষ্টে উপার্জিত টাকায় গত বছর চাঁচকৈড় মৌজার আরএস ১৯৫৪ নম্বর এবং প্রস্তাবিত ৯৫৫৮ নম্বর খতিয়ান ভুক্ত আরএস ১২৬১ ও ২৬৯২ নম্বর দাগের ৫ শতাংশ জমি মেয়ের নামে কিনেছেন স্থানীয় চিকিৎসক বিপুল কুমার দামের কাছ থেকে। মূলত ওই জমিটি নিজের নামে লিখে নিতে মেয়েকে চাপ দিচ্ছিলেন জামাই জাহিদুল। প্রস্তাবে রাজি না হওয়ায় নিয়মিত শারীরিক নির্যাতন চালানো হতো।

এসব ঘটনায় থানায় একাধিকবার অভিযোগও দিয়েছেন তারা। সবশেষ ১৯৮৬ সালের তারিখ দেখিয়ে একটি জাল দলিল করে ওই জমি নিজের হস্তগত করেছেন জাহিদুল। প্রভাবখাটিয়ে ওই জমি থেকে তাদের বিতারিত করা হয়েছে। মেয়ের সংসার আর নিজেদের জমি ফেরত চান তিনি।

নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন, ওই জমিটি স্বামী জাহিদুলের নামে লিখে দিতে রাজি ছিলেন না তিনি। একারণে অমানষিক নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। তবুও তিনি স্বামীর ঘরে ফিরতে চেয়েছিলেন। কিন্তু প্রায় ছয়মাস আগে পেটের ওপর আঘাত করে চারমাস বয়সি গর্ভের ভ্রণ নষ্ট করেছেন স্বামী জাহিদুল। এরপরই তিনি বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন। ওই মামলাতেই সোমবার স্বামী জাহিদুল ইসলাম কারাগারে গেছেন। এখন বিভিন্নভাবে জাহিদুলের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি আইনি সহায়তা দাবি করেছেন।

ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদুল কারাগারে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সোমবার দুপুরে গুরুদাসপুরের কাছিকাটা আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলন।

সর্বশেষ

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

এই বিভাগের আরও খবর

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->