ই-পেপার |
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ |
muktoprovat
3
নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
আদালতের নিষেধাজ্ঞা অমান্য

গুরুদাসপুরে গোপনে নিয়োগের চেষ্টা আওয়ামী লীগ নেতার, তোপের মুখে বন্ধ

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, বোর্ড গঠনসহ নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল গোপনীয়তা রক্ষা করেই। সবশেষ ১৯ এপ্রিল শুক্রবার পাশ^বর্তী বড়াইগ্রামের আহম্মেদপুর ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন নিয়োগ বোর্ডের সদস্যরা।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:১৬
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:১৬

আদালতের নিষেধাজ্ঞা, জোষ্ঠ্যতা লঙ্গন এবং চাকুরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে গুরুদাসপুরের খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির বিরুদ্ধে।  শুক্রবার সুপার পদসহ অন্তত ছয়টি পদে গোপনে নিয়োগ দিতে গিয়ে ব্যার্থ হয়েছে কমিটি।

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, বোর্ড গঠনসহ নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল গোপনীয়তা রক্ষা করেই। সবশেষ ১৯ এপ্রিল শুক্রবার পাশ^বর্তী বড়াইগ্রামের আহম্মেদপুর ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন নিয়োগ বোর্ডের সদস্যরা। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মনোনীত ব্যক্তিদের নিয়োগদানের চেষ্টা করেন পরিচালনা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলী। তিনি গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

মাদরাসা সূত্র জানিয়েছে, ২০১৮ সালের মাদরাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ৬টি পদে নিয়োগদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি। ওই বিজ্ঞপ্তিতে শূণ্য পদে সুপারিনটেনডেন্ট, সহকারি সুপার, এবতেদায়ি প্রধান, পরিচ্ছন্নতা কর্মী এবং সৃষ্ট পদে নিরাপত্তা কর্মী ও আয়া পদে আবেদন আহবান করা হয়।

এতে মোট ৪৯ জন প্রার্থী আবেদন করেন। অথচ অধ্যক্ষ পদ নিয়ে গুরুদাসপুরের সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের অফিস সহকারি তাছির উদ্দিন। ওই মামলায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আদালত সুপার পদে স্থিতি অবস্থা বজায় রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।

সূত্র বলছে, এসব পদে নিয়োগ দিতে ডিজি প্রতিনিধি হিসেবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের (প্রশিক্ষণ ও উন্নয়ন) পরিচালক মো. জিয়াউল আহসান, গুরুদাসপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আখতার, সদস্য সচিব হিসেবে ভারপ্রাপ্ত সুপার আব্দুর রউফ, সভাপতি হিসেবে ডা. মোহাম্মদ আলী এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দেলোয়ার হোসেনকে নিয়োগ বোর্ডের জন্য মনোনীত করা হয়।   

মামলার বাদি তাছির উদ্দিন বলেন, সুপার পদে নিয়োগদানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও নিয়োগ বোর্ডের সদস্যদের অনৈতিক সুবিধা দিয়ে খুব গোপনে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, মাদরাসা পরিচালনা কমিটির বিরুদ্ধেও আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলাতেও কমিটির বিরুদ্ধে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন গত বৃহস্পতিবার। 

এদিকে এসব পদে মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে বেশিরভাগ আবেদনকারীকে পরীক্ষায় ডাকা হয়নি। আবেদনকারীদের মধ্যে মহাসীন আলী, উজ্জল ফকির, আব্দুল মজিদ, সাইফুল ইসলাম, জুয়েল রানাসহ অন্তত ২০জন অভিযোগ করেন, তারা চাকুরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আবেদন করেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও তাদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হয়নি।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের (প্রশিক্ষণ ও উন্নয়ন) পরিচালক মো. জিয়াউল আহসান বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি তিনি হাতে পাননি। তবে জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং আবেদনকারীদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র না দেওয়াসহ বিভিন্ন ত্রুটির কারণে তিনি নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছেন।

ভারপ্রাপ্ত সুপার আব্দুর রউফ বলেন, আদালতের নিষেধাজ্ঞার কথা তিনি জানতেন। তবে প্রতিষ্ঠানের প্রয়োজনের কথা বিবেচনা করে সভাপতির নির্দেশেই নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন তারা।

গুরুদাসপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আখতার বলেন, নিরাপত্তাজণিত কারণে পাশের উপজেলায় পরীক্ষার ভেন্যু নির্বাচন করা হয়েছিল। সেখানে তারা নিয়োগ দিতে গিয়ে ব্যার্থ হয়েছেন।

পরিচালনা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলী বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি তিনি বা প্রতিষ্ঠান পাননি। বরং স্থানীয় প্রতিপক্ষ রাজনৈতিকভাবে শক্তি প্রয়োগ করে নিয়োগ প্রক্রিয়া বানচাল করেছেন।

সর্বশেষ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

এই বিভাগের আরও খবর

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->