ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

যৌতুকের জন‍্য স্ত্রীকে হত‍্যা, স্বামী গ্রেফতার

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:০১
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:০১

নওগাঁর বদলগাছীতে আনজুম নূরে আরশি (১৮) নামে এক গৃহবধুকে যৌতুকের জন‍্য মারপিট করে শ্বাসরোধ করে হত‍্যা করায় স্বামী এমরান হোসেন(২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শাহ আলম এর মেয়ে। এ ঘটনায় গৃহবধু আরশির পিতা বাদী হয়ে গতকাল ২১শে এপ্রিল রাতে থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃত এমরান হোসেন (২২) বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির হলুদবিহার গ্রামের মিরাজের ছেলে।

থানা মামলা সূত্রে জানাযায়,  গত ৮ মাস পূর্বে  আধাইপুর ইউপির কার্তিকাহার গ্রামের শাহ আলমের মেয়ে আনজুম নূরে আরশি (১৮) সাথে বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের মিরাজের ছেলে এমরান হোসেন(২২) এর ২য় বারের মতো বিয়ে হয়।  

বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য শশুর, শাশুড়ি ও তার স্বামী সব সময় তার উপর বিভিন্নভাবে মানষিক ও শারীরিক নির্যাতন করতো।

ঈদের দিন আরশিকে নিয়ে তার স্বামী এমরান তার শশুর বাড়ি কার্তিকাহারে বেড়াতে আসে এবং এখানেই থাকে। শনিবার ২০শে এপ্রিল রাত ৯টায় আরশিকে এমরান মারপিট করতে থাকলে নিষেধ করে এবং শান্ত থাকার জন‍্য বলে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে।

রবিবার ২১শে এপ্রিল মধ‍্যরাত সাড়ে ১২টার পরে ঘুম ভেঙ্গে গেলে ঘরের বাহিরে গিয়ে দেখি মেয়ে আরশির ঘরের দুয়ার খোলা এবং আমার মেয়ে আরশি খাটের উপর পড়ে আছে গলায় ওড়না পেচানো অবস্থায়। ঘরে জামাই এমরান নেই।

মেয়েকে ডাকদিলে কোন আওয়াজ না দিলে ঘরে গিয়ে দেখি আমার মেয়ে আরশি মারা গেছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার সময় আরশি মারা গেলে তার স্বামী এমরান হোসেন কৌশলে কাউকে কিছু না বলে রাতে তার শশুরবাড়ী থেকে মোটরসাইকেল বেড় করে তার বাবার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে আসতে বলে  সে আবারো তার শশুরবাড়ীতে চলে আসে। ঘরে গিয়ে আরশিকে কোলে নিয়ে বলতে থাকে আরশি মারা গেছে।

কিন্তু কিভাবে মারা গেছে সে ব্যাপারে কিছুই বলছে না। আরশির মৃত্যু নিয়ে পরিবার ও এলাকায় ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। অনেকে বলছে স্বামী এমরান নেশা করে, সে নেশাগ্রস্থ অবস্থায় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

 খবর পেয়ে ২১শে এপ্রিল রবিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেমের জন‍্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী এমরানকে জিঙ্গাসাবাদের জন‍্য থানায় আটক করে আনা হয়। 

 বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত এমরানকে প্রাথমিক জিঙ্গাসাবাদ করলে হত‍্যার কথা স্বীকার করে।

এ ব‍্যপারে গতকাল ২১শে এপ্রিল রবিবার রাতে নিহত গৃহবধু আরশির পিতা শাহ আলম বাদী হয়ে ১১(ক) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায়

মামলা দায়ের করেছে। মামলা নং ১৬। আজ দুপুরে আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->