ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
নাটোর সদর উপজেলা নির্বাচন

স্বনির্বাচিত প্রতীকে ভোট চাওয়ায় শোকজ চেয়ারম্যান প্রার্থী

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৪
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৪

স্বনির্বাচিত প্রতীকে ভোট চেয়েছেন নাটোর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম। প্রতীক বরাদ্দের আগে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় এই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশটি গতকাল হাতে পেয়েছেন ওই প্রার্থী।

রিয়াজুল ইসলাম নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। শুক্রবার সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া জামে মসজিদে ভোট প্রার্থণা করে নির্বাচনি প্রচারণা চালান। এসময় উপস্থিত মুসল্লিসহ এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট চেয়েছেন।

প্রার্থীর এমন প্রচারণা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি-৫(১) লঙ্ঘনের শামিল। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বনির্বাচিত প্রতীকে ‘দোয়াত-কলম’ ভোট চেয়েছেন। 

এসব কারণে এই প্রার্থীর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে রিটার্নিং কর্মকর্তা নোটিশ পাঠিয়েছেন। আগামী ২১ এপ্রিল দুপুর সাড়ে ৩টায় সশরীরে ওই প্রাথীর্কে জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। গোকুলনগর জুনিয়র বন্ধুমহল ক্লাব ও গোকুলনগর যুব সম্প্রদায়ের উদ্যোগে গত বৃহস্পতিবার গোকুলনগর এলাকায় আয়োজিত ইসলামি জলসা ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তিনি এলাকাবাসীর কাছে ভোট চান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, তিনি ইসলামি জলসায় প্রচারণা চালিয়েছেন। তবে ইসলামি জলসায় প্রচারণা চালানো যাবে না, তা তিনি জানতেন না। তাছাড়া স্বনির্বাচিত প্রতীকে ভোট চাওয়ার অভিযোগটি সঠিক নয়। তিনি সুনির্দিষ্ট করে কোনো প্রতীক ভোট চাননি। কেউ কেউ প্রতীকের বিষয়ে জিজ্ঞাসা করায় প্রথম পছন্দ দোয়াত-কলম প্রতীকের কথা তিনি বলেছেন। 

নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘন করে প্রচারণায় চালানোয় চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলামকে শোকজ করা করা হয়েছে।

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->