ই-পেপার |
রবিবার, ৯ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা

ওয়ানডেতে তামিম ফিরতে পারেন তবে...

খেলা ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৯:২১
খেলা ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৯:২১

ওয়ানডে ম্যাচে দেশসেরা অপেনার তামিমের ফেরা না ফেরা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে তুমুল গুঞ্জন। ক্রিকেট পাড়া ছাপিয়ে এই গুঞ্জন এখন দেশজুড়েই। এক দিনে তামিম ইকবালের দুই ‘সৌজন্য সাক্ষাৎ’। প্রথমটি কাল প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে। পরেরটি বিসিবি কার্যালয়ে ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসের সঙ্গে।

এই দুই সাক্ষাৎ ক্রিকেটাঙ্গনে বেশ কৌতূহল ছড়াল। জাতীয় দলের অধিনায়ক ও ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গে আলোচনার সঙ্গে কি তামিমের জাতীয় দলে ফেরার কোনো সম্পর্ক আছে? মিরপুরে সাংবাদিকদের নাজমুল বেশ সরল উত্তরই দিয়েছেন এমন প্রশ্নে।

প্রথমে ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক’ বললেও পরে বলেছেন, ‘এমনি একটু আড্ডা দিয়েছি।’ আর জালাল ইউনুস জানিয়েছেন, তামিম এমনিতেই গল্প করতে গিয়েছিলেন তাঁর রুমে।

গত বছরের জুলাই থেকে বাংলাদেশের ক্রিকেটে চলমান ‘তামিম পর্বে’ অবশ্য এখন আর কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে হচ্ছে না। এ–সংক্রান্ত সবই চলছে ভেতরে–ভেতরে।

বিসিবি চায় সবকিছু ভেতরে–ভেতরে ঠিক করে আনুষ্ঠানিকভাবে তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর ঘোষণা দিতে। তামিমের সঙ্গে অধিনায়ক নাজমুলের আলোচনার উদ্যোগ এবং গতকালের সাক্ষাৎ সে ধারাবাহিকতারই অংশ।

কয়েক দিন আগে জালাল ইউনুস এবং বিসিবির আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ তামিমের সঙ্গে কথা বলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে তাঁর মনোভাব জেনে তাঁরা তা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে।

সূত্র জানিয়েছে, তামিম বিসিবিকে জানিয়েছেন, মূলত শারীরিক ফিটনেসের কারণেই টেস্ট ক্রিকেট আর খেলতে চান না। পাঁচ দিন মাঠে থাকার মতো অবস্থা এখন আর তাঁর নেই বলেই তিনি মনে করেন।

তামিমের ফেরার তেমন ইচ্ছা নেই ওয়ানডেতেও। তবে আন্তর্জাতিক ক্রিকেট আর খেলতে না চাওয়ার কারণ হিসেবে তামিম সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানা গেছে।

টেস্ট না খেলার ব্যাপারে তামিমের বক্তব্যের সঙ্গে একমত বোর্ড। তবে বিসিবি আশাবাদী, কিছু ‘সমস্যা’র সমাধান হলে হয়তো তিনি ওয়ানডে ক্রিকেটটা আরও কিছুদিন খেলবেন।

‘সমস্যা’ বলতে অবশ্য একটাই—অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের কোচিং স্টাফ ও জুনিয়র ক্রিকেটারদের কাছ থেকে যথাযথ সম্মান না পাওয়া।

সেই ধারাবাহিকতাতেই বোর্ডের পরামর্শে তামিমের সঙ্গে কথা বলেছেন নাজমুল। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে অধিনায়ক পরে ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গেও কথা বলেছেন।

২২ এপ্রিল ঢাকায় ফেরার পর তামিমের সঙ্গে আলোচনায় বসতে বলা হতে পারে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও। তার আগে বা পরে তামিমের সঙ্গে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসানের।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তামিমও নিজেকে আরেকটু দেখতে চান। প্রিমিয়ার লিগ শেষে ফিটনেস নিয়ে কাজ করে বুঝতে চেষ্টা করবেন, আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নিতে তাঁর শরীর কতটা প্রস্তুত।

বাংলাদেশতামিমক্রিকেট

সর্বশেষ

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

এই বিভাগের আরও খবর

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->