ই-পেপার |
সোমবার, ২৫ মে ২০২৬ |
muktoprovat
3
‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

দীর্ঘতম আলপনা এঁকে—বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

মিঠামইনের জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক আলপনায় রাঙিয়ে তুলছেন শিল্পীরা। যার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আল্পনার রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৯
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৯

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের তিন স্থানে সফলভাবে আয়োজিত হয়েছে আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১।’ দেশের সর্ববৃহৎ এ আলপনা উৎসব গত ১২ এপ্রিল প্রথমে শুরু হয় কিশোরগঞ্জের মিঠামইনে।

মিঠামইনের জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক আলপনায় রাঙিয়ে তুলছেন শিল্পীরা, যার মাধ্যমে উদ্যোগ করা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আল্পনার রেকর্ড গড়ার। এরপর, গত ১৩ এপ্রিল খুলনার শিব বাড়ি মোড় ও ঢাকার মানিক মিয়া এভিনিউতেও একযোগে শুরু হয় এ উৎসব।

আজ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) মিঠামইন এলাকার আল্পনা অঙ্কন কার্যক্রম পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ -এর ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম,; এশিয়াটিক থ্রি-সিক্সটি’র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, এমপি; গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামানসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।

খুলনার শিব বাড়ি মোড়ে এ আয়োজনে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল; খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের ইন্টারনাল অডিট ডিরেক্টর মোহাম্মাদ মাহবুব ইসলাম, প্রতিষ্ঠানটির ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর মো. মারুফ হোসেন চৌধুরী; এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাকিল এম হুমায়ুন।

এ আয়োজন নিয়ে উচ্ছাস প্রকাশ করে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী বলেন, “ দীর্ঘতম আলপনা আঁকার মাধ্যমে এই ওয়ার্ল্ড রেকর্ড প্রতিস্থাপনে বার্জার এর অংশগ্রহন আমাদের সীমানা ছাড়িয়ে এক ইতিহাস গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত নজির করে। আগামী বছরগুলোতেও আমরা এমন রঙিন এবং স্মরণীয় বৈশাখী উৎসবের প্রত্যাশা করছি।"

আবারও ‘আল্পনায় বৈশাখ’ আয়োজনের সাক্ষী হতে পেরে আনন্দ প্রকাশ করে এশিয়াটিক থ্রি-সিক্সটি’র গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের বলেন,”আল্পনায় বৈশাখ’র দেশব্যাপী এ আয়োজন বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা ও বাংলাদেশের সৃজনশীলতারই উদযাপন।

'আল্পনায় বৈশাখ ১৪৩১’ উৎসবে বাংলালিংক ও বার্জার পেইন্টস কে সাথে পাওয়া আমাদের আয়োজন ও উদযাপনকে সম্পূর্ণ করেছে। এশিয়াটিকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ সৃজনশীল চেতনাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরায় বিশ্বাস করি।”

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান তার উচ্ছাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন উৎসব উদযাপনে বাংলালিংক গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এ উদযাপনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পহেলা বৈশাখ—দেশের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক আয়োজন। এ উৎসব আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে বাংলালিংকের নিবেদনেরই প্রতিফলন।”

পহেলা বৈশাখ বাঙালির উৎসব ও সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক বাংলাদেশে আল্পনা একটি অসাম্প্রদায়িক চরিত্র হিসেবে বহিঃপ্রকাশ করছে। তাই, নতুন বছরকে বরণ করার জন্য এই আল্পনা অঙ্কন একটি অনন্য ধাপ; যা যুব সমাজকে অস্প্রাদায়িকতা ভুলে একত্রিত হতে শেখাবে; একসাথে সব বিবেধ ভুলে, আগামীর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আয়োজনে ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড মানিক মিয়া এভিনিউসহ দেশের নানা প্রান্তে ‘আল্পনায় বৈশাখ’ শীর্ষক আল্পনা অঙ্কনের আয়োজন করে আসছে। কোভিড-১৯ মহামারির কারণে গত কয়েক বছর তা আয়োজিত হয়নি। অবশেষে, এ বছর অষ্টমবারের মতো ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’ সফলভাবে আয়োজিত হয়েছে।

আলপনাবাংলাদেশ

সর্বশেষ

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

এই বিভাগের আরও খবর

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->