ই-পেপার |
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা

পার্পল ক্যাপ নিয়ে তাদের ত্রীমুখী লড়াই

খেলা ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৩:১৯
খেলা ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৩:১৯

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল। সেই সিরিজে খেলতে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে মোস্তাফিজুর রহমানকে।

দেশে না ফিরে আইপিএলের শেষ পর্যন্ত খেললে মোস্তাফিজ কী করতেন, সেটা তাই জানা হচ্ছে না।

কিন্তু আপাতত ভারতের যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য ত্রিমুখী লড়াই করে যাচ্ছেন বাংলাদেশের পেসার।

আইপিএলে কয়েকটি দল ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে। কিছু দল আবার খেলেছে পাঁচটি করে ম্যাচ। চাহালের দল রাজস্থান রয়্যালস যেমন খেলে ফেলেছে ছয়টি ম্যাচ। বুমরার মুম্বাই আর মোস্তাফিজের চেন্নাই আবার খেলেছে পাঁচটি করে ম্যাচ।

চেন্নাইয়ের পাঁচ ম্যাচের একটিতে খেলতে পারেননি মোস্তাফিজ। ম্যাচ কমবেশি খেললেও জমে উঠেছে এই তিন বোলারের সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক পার্পল বা বেগুনি ক্যাপ ধরে রাখার লড়াই।

৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে চাহাল এই মুহূর্তে সর্বোচ্চ উইকেটশিকারি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন রাজস্থানের ভারতীয় স্পিনার।

এর আগে মোস্তাফিজের কাছ থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নেওয়া বুমরার উইকেট ৫ ম্যাচে ১০টি। আর মোস্তাফিজ ৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বুমরার মুম্বাই ও মোস্তাফিজের চেন্নাই। এ ম্যাচে শুরুর একাদশে মোস্তাফিজের জায়গা প্রায় নিশ্চিত। কারণ, দলটির আরেক বিদেশি পেসার মাতিশা পাতিরানা চোটের কারণে খেলতে পারবেন না।  

তা এই ম্যাচে একাদশে থাকলে বুমরা ও চাহালকে পেছনে ফেলে কি বেগুনি ক্যাপ আবার নিজের করে নিতে পারবেন মোস্তাফিজ, নাকি আরও পেছন থেকে অন্য কেউ এসে যাবেন লড়াইয়ের মঞ্চে?

আপাতত সে রকম কিছুর সম্ভাবনা নেই বললেই চলে। ৯টি করে উইকেট নিয়ে এই মুহূর্তে মোস্তাফিজের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি পাঞ্জাবের কাগিসো রাবাদা ও অর্শদীপ সিং এবং দিল্লির খলিল আহমেদ।

এ ছাড়া ৮টি করে উইকেট পাঞ্জাবের স্যাম কারেন, মুম্বাইয়ের জেলার্ড কোয়েৎসে ও গুজরাটের মোহিত শর্মার। লক্ষ্ণৌয়ের যশ ঠাকুর, গুজরাটের উমেশ যাদব ও পাঞ্জাবের হার্শাল প্যাটেলের আছে ৭টি করে উইকেট। এই বোলারদের দলগুলোর মধ্যে শুধু লক্ষ্ণৌয়েরই খেলা আছে আজ।

মুম্বাই–চেন্নাইয়ের ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় লক্ষ্ণৌ খেলবে কলকাতার বিপক্ষে। যশ ঠাকুর কি সেই ম্যাচে মোস্তাফিজকে ছাড়িয়ে যেতে পারবেন? যশ ঠাকুর ৪ উইকেট পেলে তো ছুঁয়ে ফেলবেন চাহালকেই!

দেখা যাক শেষ পর্যন্ত কী হয়—মোস্তাফিজ বুমরা–চাহালকে ছাড়িয়ে পার্পল ক্যাপ নিজের করে নেন, নাকি যশ ঠাকুরই তাঁকে ছাড়িয়ে যান।

আইপিএল

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->