ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

ঋণের দায়ে খালেদার জেল, থানা চত্বরে শিশুর হৃদয় বিদারক কান্না

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৪:২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৪:২০

সংস্থার ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পারায় ঈদের আগের দিন বুধবার বিকেলে জেলে গেলেন গৃহবধু খালেদা পারভীন (৪২)।

গ্রেপ্তারের পর উল্লাপাড়া মডেল থানা চত্বরে ৩ বছরের শিশু কন্যা ফাতেমাকে রেখে পুলিশের গাড়িতে ওঠার সময় মা মেয়ের কান্নায় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এগিয়ে আসা অনেককেই চোখ মুছতে দেখা যায়। খালেদা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর দমদমা গ্রামের দিনমজুর ইব্রাহিম হোসেনের স্ত্রী। উদ্দীপন নামের একটি সংস্থা থেকে দু’বছর আগে ৩০ হাজার টাকা ঋণ নেন তিনি।

খালেদা পারভীন উল্লাপাড়া মডেল থানা গেটে গণমাধ্যমকর্মীদেরকে বলেন, অভাব অনটনের সংসারে কর্মসংস্থানের সুযোগ করতে তিনি দু বছর আগে উদ্দীপন এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন।

তার ৪টি মেয়ে। ২টি মেয়েকে বিয়ে দিয়েছেন। একটি মেয়ে স্থানীয় স্কুলে ১০ম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে ফাতেমার বয়স ৩ বছর। সংসারের চরম দুর্দিন হওয়ায় স্বামীকে নিয়ে মাস ছয়েক হলো তিনি ঢাকায় পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন।

এর আগে বেশ কয়েকটি কিস্তিতে তিনি ২০ হাজার টাকা মতো পরিশোধ করেন। সুদ আসল মিলে ১৩/১৪ হাজার টাকা পেত এই ঋণদানকারী সংস্থা। তিনি ভেবে ছিলেন পোশাক কারখানায় চাকরি করে ঋণের অবশিষ্ট টাকা পরিশোধ করে দেবেন।

মঙ্গলবার রাতে তিনি স্ব-পরিবারে বাড়িতে ফেরেন। কিন্তু উদ্দীপন কর্তৃপক্ষ ইতোমধ্যে সিরাজগঞ্জ আদালতে ঋণ পরিষদ না করার কারণে তার বিরুদ্ধে মামলা করেছে। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। কিন্তু তিনি তা জানতেন না।

বুধবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঈদের আগের দিন শিশু কন্যা ফাতেমাসহ পরিবারের লোকজনকে রেখে জেলে যেতে চরম কষ্ট হচ্ছে তার। কিন্তু কিছুই করার নেই। এদিকে থানা চত্বরে শিশু ফাতেমাকে রেখে সিরাজগঞ্জ জেল হাজতে যাবার জন্য পুলিশের গাড়িতে ওঠার সময় মা মেয়ের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ব্যাপারে বেসরকারি সংস্থা উদ্দীপণ এর সিরাজগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঋণ নেবার সময় বার বার লোকজন তাদের অফিসে আসেন। ভালো ব্যবহার করেন। কিন্তু ঋণের কিস্তি অধিকাংশ ঋণ গ্রহিতারা সময় মতো দেন না বা দিতেও চান না। এনজিওর লোকজন তাদের বাড়িতে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

মনিরুল আরও জানান, তারা একটি কোম্পানিতে চাকরি করেন। তাদেরকেও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। ফলে নিরুপায় হয়ে ঋণ পরিশোধ না করা গ্রহকদের বিরুদ্ধে আদালতে যেতে হয় তাদেরকে।

খালেদা পারভীনের ঈদের আগের দিনে গ্রেপ্তার এবং শিশু কন্যাকে ফেলে জেলে যাবার বিষয়টি জেনে তিনি দুঃখ প্রকাশ করেন। কিন্তু এনজিওর একজন কর্মী হিসাবে তিনিও বড় অসহায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খালেদা পারভীনের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

আদালতের আদেশ মেনেই খালেদা পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে পুলিশের কিছু করার ছিল না।

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->