ই-পেপার |
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ |
muktoprovat
3
উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

দরিদ্রদের গোস্তের চাহিদা পূরণ করছে গ্রামের ‘গোস্ত সমিতি’

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৪, ০২:২৮
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৪, ০২:২৮

গ্রামের পাকা সড়ক ঘেঁষে গোস্তের পসরা ঘিরে মানুষের জটলা। সেহেরির পরপরই গরু জবাই হয়েছে। চামড়া ছাড়ানো থেকে শুরু করে গোস্ত কাটা মাপযোগে ব্যাস্ত মানুষ। এটি কুরবানির ঈদের আয়োজন না হলেও আমেজটা তার চেয়ে কম নয়।

একদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর ঘিরে ‘গোস্ত সমিতি’র এই বর্ণাঢ়্য আয়োজন। গুরুদাসপুরে গ্রামে গ্রামে গড়ে উঠেছে এই ‘গোস্ত সমিতি’। সমিতির শুরুটা হয়েছিল বছর ছয়েক আগে। শুরুতে এটি গরিবদের সমিতি নামে পরিচিত হলেও এখন এই সমিতি সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।

গুরুদাসপুরের আনন্দ নগর গোশত সমিতির উদ্যোক্তা মো. সাজেদুর রহমান জানান, ছয় বছর আগে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত ২০ সদস্য নিয়ে গ্রামে একটি ‘গোস্ত সমিতি’ প্রতিষ্ঠা করেন। সমিতিতে এবার ৬৩ সদস্য। বাজারে গরুর গোস্তের দাম গরিবের নাগালের বাইরে থাকায় শুরুতেই দরিদ্রদের নিয়ে সিমিতিটি করেছিলেন তিনি। কিন্তু এখন সমাজের প্রায় সব শ্রেণির মানুষ তার এই ‘গোস্ত সমিতি’র’ সদস্য।

তিনি বলেন, গোস্ত সমিতির কার্যক্রম চলে বছরভিত্তিকভাবে। বছরের শুরু থেকে ২০০ টাকা হারে সমিতিতে সঞ্চয় করেন সদস্যরা। বছর ঘুরে ঈদের আগে সমিতিতে জমানো অর্থে গরু কিনে তা জবাই করা হয়। ঈদ উপলক্ষ্যে সমিতির সকল সদস্যের মধ্যে ওই গোস্ত সমবন্টন করা হয়।

শুধু যে ঈদ উপলক্ষ্যে এমন গোস্তের আয়োজন করা হয় তা নয়। শবে বরাত, শবে কদর, ইসলামী জালসাসহ বিভিন্ন আচার অনুষ্ঠানে সমিতির পক্ষ গরু জবাই করা হয়। বাজারের তুলনায় কম দামে বেশি গোস্ত পাওয়ায় এই গোস্ত সমিতির প্রসার হয়েছে।

গুরুদাসপুরের বিভিন্ন গ্রামের ‘গোস্ত সমিতি’র সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সদস্যরা সমিতিতে সাপ্তাহিক বা মাসিক হারে নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা রাখেন। গচ্ছিত ওই টাকায় কেনা হয় গরু। সাধারণত প্রতিটি গোস্ত সমিতির সদস্যসংখ্যা ৩০ থেকে ৭০ জনের মতো। 

ভ্যানচালক ষাটোর্ধ রেজাউল জানান, অভাবের সংসারে খেয়ে বেঁচে থাকাই কঠিন। ভ্যান চালিয়ে বর্তমান বাজারে গরুর গোস্ত কেনা কষ্টসাধ্য ব্যাপার। একারণেই তিনি গ্রামের মাসিক গোস্ত সমিতির সদস্য হয়েছেন।

গোশত সমিতির উদ্যোক্তা সেলিম রেজা জানান, তিনি চার বছর ধরে গোস্ত সমিতি তত্বাবধান করছেন। এবছর তাঁর সমিতির সদস্য ৮০। সদস্যরা মাসিক ৩০০ টাকা করে অর্থ সঞ্চয় করেছেন তার সমিতিতে।

সেই টাকায় দুটি এঁড়ে গরু কিনে গোস্ত বন্টন করছেন। প্রতিকেজি গোস্তের দাম পড়েছে ৬৫০ টাকা হারে। বাজার দরের চেয়ে কম দামে বেশি পরিমাণ গোস্ত পেয়ে সদস্যরাও খুশি। তাদের সমিতির মতো এই গ্রামেই অন্তত ১০টি  গোস্ত সমিতি রয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামলাম আক্তার বলেন, গ্রামের মানুষ এভাবে গোস্ত সমিতি গড়ে তুললে গোস্তের বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন। গোস্ত সমিতিকে তিনি সাধু বাদ জানিয়েছেন।

সর্বশেষ

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

এই বিভাগের আরও খবর

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->