ই-পেপার |
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ |
muktoprovat
3
সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

ফুলবাড়ীতে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষে সফল কলেজছাত্র নির্মল মার্ডী

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৫
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৫

ইউটিউব দেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মালচিং পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যিকভাবে কাঁচা মরিচ চাষাবাদ করছেন কলেজ পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী নির্মল মার্ডী।

তিনি উপজেলার ৯নং শিবনগর ইউনিয়নের আমডুঙি গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত বিরাম মার্ডীর এবং সুখি টুডুর ছেলে। এ কাজে সার্বিক সহযোগিতা করছেন মা সুখি টুডু। 

জমিকে উত্তমরূপে তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে সেখানে নির্দিষ্ট দূরত্বে পরপর ছিদ্র করে চারা রোপণ করে কাঁচামরিচ চাষ করছেন। এ পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে ভালো ফলন ও দাম পাওয়ার আসা করেন তিনি।

ইউটিউব দেখে গত বছর পরিক্ষামূলকভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে ৩০০ কাঁচা মরিচ চারা রোপণ করে কাঙ্খিত সফলতা পেয়েছেন। এবছর দেড় লাখ টাকায় ২৫ শতাংশ জমি বর্গা নিয়ে নামধারী-১৭০১, মধুমতি ও বিজলী ২০২০ জাতের মরিচ বাণিজ্যিকভাবে চাষ করছেন।

সদস্য স্নাতক পাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী নির্মল মার্ডী বলেন, মালচিং পেপার ব্যবহার করে কাঁচা মরিচ চাষ করলে বেশ উপকার পাওয়া যায়। প্রথমত একবার সার দিয়ে গাছ লাগালে পরে আর সার প্রয়োগের প্রয়োজন হয় না।

এছাড়া মালচিং পেপারের কারণে পোকামাকড়ের আক্রমণও কম হয়। গাছের গোড়ায় ছাড়া পুরো বেড মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়ায় কোনো ধরণের আগাছা জন্মাতে পারে না।

আগাছা দমনে বাড়তি খরচ করতে হয় না। ফলে উৎপাদন যেমন বাড়ছে; তেমনই ফলনও অনেক বেশি হচ্ছে। এই পদ্ধতি ব্যবহার করে চাষ করায় ২৫ শতক জমিতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা।

আবহাওয়া অনুকূলে থাকলে ও কাঙ্খিত ফলন হলে সোয়া এক লাখ থেকে দেড় লাখ টাকা আয় হবে। তবে তার মরিচ চাষাবাদে কৃষি বিভাগ থেকে কোনো প্রকার সহায়তা কিংবা পরামর্শ কোনটিই পাননি। এমন কি তার এলাকায় কৃষি বিভাগের কেউ দায়িত্বে আছেন কি না, তাও জানেন না এবং দেখেনও নি। 

স্থানীয় কৃষকেরা জানান, এলাকার কৃষকরা সাধারণত ছিটিয়ে বপন করে চাষাবাদ করে থাকেন। এ বছর নির্মল মার্ডীর কাছ থেকে মালচিং পদ্ধতির এই চাষাবাদ দেখছেন, ফলন যদি ভালো হয়, হাতালে আগামীতে তারাও এই মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচসহ অন্যান্য সবজি জাতীয় ফসল চাষাবাদ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এ বছর কৃষি বিভাগের পক্ষ থেকে ২০ শতক করে চারটি প্রদর্শনী প্লট রয়েছে।

দাম বেশি হওয়ায় উপজেলার সব এলাকার কৃষকরা মরিচ চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। মালচিং পদ্ধতি কাঁচা মরিচ চাষাবাদে সার ও কীটনাশকসহ উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি আশানুরূপ ফলন পাওয়া যায়। 

ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষাবাদ করেও কৃষি বিভাগ থেকে কোনো রুপ সহযোগিতা বা পরামর্শ পাননি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী নির্মল মার্ডীর এমন অভিযোগের বিষয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, সবাইকে খুঁজে বের করা সম্ভব নয়। কৃষি অফিসে যোগাযোগ করলে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

সর্বশেষ

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

এই বিভাগের আরও খবর

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->