ই-পেপার |
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

পা কেটে নেওয়া যুবকের মৃত্যু, হাত কাটা আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ১০:২০
মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ১০:২০

আধিপত্য বিস্তারের জের ধরে কক্সবাজারের চকরিয়ায় এক যুবকের হাতের কবজি ও আরেক যুবকের পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। 

আজ শনিবার(৬ এপ্রিল)  ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পা কেটে নেওয়া যুবক ফজলে হাসান রিয়াদ (৩০)।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ায় হামলার ঘটনা ঘটে।

একই হামলার ঘটনায় মো. ছোটন (৩৫) নামে একজনের বাম হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা লোকজন বলেন, রাতে বদরখালী জেটিঘাট স্টেশন থেকে মাতারবাড়ি পাড়ার জিদান আল নাহিয়ানের মোটরসাইকেলে চড়ে টুটিয়াখালী পাড়ায় ফিরছিলেন ছোটন ও ফজলে হাসান। টুটিয়াখালী পাড়ায় পৌঁছালে মসজিদের পাশের একটি দোকান থেকে তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়। এতে জিদানের হাঁটুতে গুলি লাগে।

মোটরসাইকেল থামিয়ে কারা গুলি করেছে, তা দেখতে যান ছোটন ও ফজলে হাসান রিয়াদ। এ সময় তাঁদের ওপর হামলা করে দুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

একপর্যায়ে ধারালো দা দিয়ে ছোটনের বাম হাতের কবজি ও ফজলে হাসান রিয়াদের ডান পা কেটে মোটরসাইকেলের পাশে রেখে দিয়ে হামলাকারীরা চলে যায়।

পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ শনিবার ভোর পাঁচটার দিকে ফজলে হাসান রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফজলে হাসান রিয়াদ বদরখালী ইউনিয়নের মগনামাপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে। মো. ছোটন বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার আবদুল জলিলের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র ও পুলিশ বলছে, টুটিয়াখালী পাড়ায় দুটি বাহিনীর আধিপত্য আছে। তার মধ্যে একটি নিয়ন্ত্রণ করেন মো. ছোটন। আরেকটি নিয়ন্ত্রণ করেন স্থানীয় নজরুল ইসলাম নামের একজন।

২০২২ সালের ২৩ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধের সালিসে খুন হন টুটিয়াখালী পাড়ার জয়নাল আবেদীন। সেই মামলার ১ নম্বর আসামি ছোটন। কয়েক দিন আগে ওই মামলায় জামিন নিয়ে জেল থেকে বের হন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী  বলেন, ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে ফজলে হাসান মারা যায় বলে চিকিৎসকেরা জানায়।

অপর আহত ছোটনের বাম হাতের বিচ্ছিন্ন কবজি জোড়া লাগানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা। হামলাকারীদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার দুইটি পক্ষই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->