ই-পেপার |
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
বিশ্ব

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলা সেই জিম্মি নিহত

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ১০:০০
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ১০:০০

৪৭ বছর বয়সী এলাদ কাৎজির ফিলিস্তিনের গাজায় জিম্মি দশায় থেকে এক ভিডিও বার্তায় হামলা বন্ধ করতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আজ শনিবার তাঁর মরদেহ উদ্ধার হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, আজ রাতে গাজার খান ইউনিসে অভিযান চালানোর সময় কাৎজির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলের কিব্বুৎজ নির ওজ এলাকা থেকে তাঁকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিলেন হামাস যোদ্ধারা।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে এলাদ কাৎজিরের মরদেহ ইসরায়েলে নেওয়া হয়েছে।

চিকিৎসকদের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পর বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন এক হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাস।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এদিন হামাস যোদ্ধাদের হামলায় নিহত হন কাৎজিরের বাবা আব্রাহাম। এরপর কাৎজির ও তাঁর মা হান্নাকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়।

গত নভেম্বরে ছয় দিনের যুদ্ধবিরতির সময় আরও ১০৪ জিম্মির সঙ্গে কিৎজিরের মাকেও মুক্ত করে দিয়েছিল হামাস।

কিৎজিরের মৃত্যুর জন্য ইসরায়েলের সরকারকে দায়ী করছেন তাঁর বোন পালতি কাৎজির।

তাঁর মতে, যুদ্ধবিরতির নতুন চুক্তিতে ইসরায়েল সরকার রাজি হলে তাঁর ভাই জীবিত বাড়িতে ফিরে আসতেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পালতি কাৎজির লিখেছেন, ‘আমাদের (ইসরায়েলের) নেতারা ভীরু। রাজনৈতিক স্বার্থে তাঁরা সিদ্ধান্ত নেন।

গাজায় কেন যুদ্ধবিরতির নতুন একটি চুক্তি এখনো হচ্ছে না?

প্রধানমন্ত্রী, যুদ্ধকালীন মন্ত্রিসভা ও জোট সরকারের সদস্যরা আপনারা আয়নার সামনে গিয়ে নিজেদের দিকে একবার তাকান এবং বলুন, আপনাদের হাত রক্তে রঞ্জিত কি না।’

জিম্মিদের নিয়ে গত জানুয়ারিতে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হামাস। সে ভিডিওতে কাৎজিরকে বলতে শোনা যায়, তিনি একাধিকবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।

ওই ভিডিও বার্তার মাধ্যমে গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন কাৎজির। তিনি বলেছিলেন, গাজায় হামলা বন্ধ করে জিম্মিদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিন।

ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন প্রায় ১ হাজার ২০০ জন। এ ছাড়া ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। জিম্মিদের মধ্যে এখনো ১২৯ জনকে মুক্তি দেয়নি হামাস।

ইসরায়েলের ধারণা, এখনো যাঁরা জিম্মি, তাঁদের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলের নির্বিচার হামলায় গত ছয় মাসে গাজার ৩৩ হাজার ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

লোহিত সাগরে রকেট হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ: ১৪ ক্রুকে উদ্ধার করল ইয়েমেন

লোহিত সাগরে রকেট হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ: ১৪ ক্রুকে উদ্ধার করল ইয়েমেন

পাহাড় ধসে লণ্ডভণ্ড মধ্য শ্রীলঙ্কা: ৭ প্রাণহানি, বন্ধ ঘোষণা শিক্ষাপ্রতিষ্ঠান

পাহাড় ধসে লণ্ডভণ্ড মধ্য শ্রীলঙ্কা: ৭ প্রাণহানি, বন্ধ ঘোষণা শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে আন্দোলনের মুখেও পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র

ভারতে আন্দোলনের মুখেও পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র

পাকিস্তানে সেনাচৌকিতে আইইডি-বোঝাই গাড়িতে আত্মঘাতী হামলা: ১৫ সদস্য নিহত

পাকিস্তানে সেনাচৌকিতে আইইডি-বোঝাই গাড়িতে আত্মঘাতী হামলা: ১৫ সদস্য নিহত

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->