ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

দর্শনার্থীদের নজর কাড়ছে উল্লাপাড়ার দৃষ্টিনন্দন মসজিদ

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৫
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৫

উল্লাপাড়ার নব নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ নজর কাড়ছে দর্শনার্থীদের। রমজান মাসে এটি দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রতিদিন দর্শনার্থী আসছেন।

২০২৩ সালের শেষের দিকে উদ্বোধন করা হয় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদ জামে মসজিদ।

১৯৮৩ সালে ইটের দেয়াল ও ছাদে নির্মিত হয় মসজিদটি। নতুন এই মসজিদ নির্মাণ নিয়ে কথা হয় মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গোলাম মোস্তফার  সাথে।

তিনি জানান, পুরাতন মসজিদের জরাজীর্ণ অবস্থা এবং মুসল্লিদের জায়গা সংকট হওয়ায় তৎকালীন ইউএনও মোঃ উজ্জল হোসেনের কাছে জানানো হয় এবং একটি নতুন মসজিদ নির্মাণের কথা বলা হয়। পরে ইউএনও মোঃ উজ্জল হোসেন উদ্যোগী হয়ে চাকুরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করেন।

প্রায় ১ বছর ইট, পাথরে বিভিন্ন কারুকার্য করে ৩ তলা বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। ৪ হাজার স্কয়ারফিট মসজিদের দেয়ালে কার্লিওগ্রাফী যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।

মসজিদটির অসাধারণ নির্মাণ শৈলী, রং ও লাইটিং দূর থেকেই কাছে টানছে দর্শনার্থীদের। নির্মাণের পর থেকেই প্রতিদিন মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন হাজারো দর্শনার্থী।

অসাধারণ লাইটিং ও মসজিদের মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন দর্শনার্থীরা। মসজিদ দেখা শেষে মুগ্ধতার আবেশ নিয়ে বাড়ি ফিরছেন ধর্মপ্রাণ মুসলিম ও দর্শনার্থীরা।

দিনের আলো, সন্ধ্যার ঠিক আগ মুহুর্ত ও রাতের অন্ধকার ভিন্নরকম সৌন্দর্য ছড়াচ্ছে দৃষ্টিনন্দন এই মসজিদ। তবে সন্ধ্যার পর মসজিদের লাইট জ্বালানো হলে ফুটে ওঠে এর দ্যূতি ছড়ানো সৌন্দর্য।

এর সামনেই রয়েছে বাহারী ফুলের বাগান, ফুলের সৌন্দর্য আর সুঘ্রাণ মুগ্ধ করছে সবাইকে। এসি ব্যবহার করা হয়নি তবে  আধুনিক ব্যবস্থাপনায় নির্মিত মসজিদে গ্রীষ্মকালে সারাক্ষণ থাকে ঠান্ডা আবহাওয়া। শীতকালে গরম আবহাওয়া বিরাজমান।

মসজিদটিতে রয়েছে ১ হাজার মুসল্লির একসাথে নামাজের ব্যবস্থা এছাড়াও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদের নিচতলায় রয়েছে ইসলামিক লাইব্রেরি, আরবি ভাষা চর্চা কেন্দ্র। 

মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও স্থানীয়রা। মসজিদে নামাজের জন্য একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও ১ জন খাদেম নিয়োগ দেওয়া হয়েছে। 

মসজিদের খাদেম নুরুজ্জামান জানান, পুরাতন মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে অনেক কষ্ট হতো। কিন্তু বর্তমানে এই নতুন মসজিদ যেমনটা নান্দনিক তেমনটি নামাজের জন্য আরামদায়ক। দূরদূরান্ত থেকে দর্শনার্থী আসে মসজিদ দেখার জন্য। রমজান মাসে এখানে কুরআন তেলওয়াত হয়। 

উল্লাপাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ হাসান আলী জানান, উল্লাপাড়া উপজেলা পরিষদ জামে মসজিদের অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ। এখানে নামাজ পড়ে মনে অনেক প্রশান্তি পাই। এখান থেকে ঘরে ফিরে যেতে ইচ্ছে করে না। 

মসজিদ নির্মাণের উদ্যোগ যিনি নিয়েছিলেন তৎকালীন ইউএনও মোঃ উজ্জল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, পুরাতন মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে অনেক কষ্ট হতো ও জায়গা সংকট ছিলো।

উল্লাপাড়ার স্থানীয় মুসল্লিদের অনুরোধে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘ এক বছর নির্মাণ কাজ করে সম্পূর্ণ হয়েছে। এটির নঁকশা ইউএনও নিজেই করেছেন বলে জানান তিনি।

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->