ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

ফুলবাড়ীতে লাউয়ের না থাকায় বিপাকে চাষিরা

লাউ বিক্রি করে উৎপাদন না ওঠার শঙ্কায় কৃষক।
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৭:৩৭
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৭:৩৭

দিনাজপুরের ফুলবাড়ীতে বাজারে প্রচুর লাউ উঠলেও দাম না পাওয়ায় উৎপাদিত লাউ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। যে দামে বিক্রি হচ্ছে, তাতে কৃষকের উৎপাদন খরচ না উঠার শঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে ফুলবাড়ী পৌর এলাকার পাইকারী সবজি বাজারে গিয়ে দেখা যায়, সবজি বাজারে অন্তত ১০ জন লাউ চাষি তাদের উৎপাদিত লাউ নিয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষায়।

ক্রেতা মিললেও দাম মিলছে না চাহিদানুযায়ী। বড় সাইজের দেড় থেকে দুই কেজি ওজনের এক-একটি লাউ ৮ থেকে ১০ টাকা এবং এক কেজির নিচে ওজনের মাঝারি সাইজের এক-একটি লাউ বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা পিচ হিসেবে। এ দামেও ক্রেতা মিলছে না। ফলে চোখে মুখে হতাশার ছাপ নিয়ে বসে আছেন কৃষকরা তাদের লাউয়ের সাথে। 

ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের লাউ চাষি গোলাম মোস্তফা আকন্দ বলেন, ১৭ শতক জমিতে লাউ আবাদ করেছেন। লাউ চাষ করতে সার, বীজ, সেচ, লেবার ও বাঁশের মাচা তৈরিসহ আনুসাঙ্গীক খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। প্রথম দিকে এক থেকে দেড় কেজি ওজনের বড় সাইজের এক-একটি লাউ ৪৫ থেকে ৫০ টাকা পিচ হিসেবে বিক্রি করছেন।

এর কিছুদিন পরেই একই সাইজের লাউ বিক্রি করেছেন আকার ভেদে ২০ থেকে ২৫ টাকা পিচ হিসেবে। এখন একই সাইজের লাউ ১০ টাকার ওপরে বিক্রি হচ্ছে না। আগামীতে আরো দাম কমে আসতে পারে এমন শঙ্কা কাজ করছে তার মনে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে লাউয়ের উৎপাদন খরচ উঠাবে না।

উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর ডাঙাপাড়া গ্রামের লাউ চাষি হাবিবুর রহমান বলেন, ১৫ শতক জমিতে লাউ চাষ করেছেন। প্রথম দিকে উৎপাদিত লাউয়ের দাম আশানুরূপ পাওয়া গেলেও এখন দাম একেবারেই নেই বললেই চলে। গতকাল শনিবার (২৩ মার্চ) খুব সকালে বাজারে এসে এক ব্যক্তিকে ৪০ টি লাউ দিয়েছেন। কত টাকা দেবে কিছুই জানেন না।

লাউয়ের দাম পড়ে যাওয়ায় লাউ পরিবহনের টাকাটাও উঠবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এখনও অন্তত শতাধিক লাউ গাছে ঝুলে আছে। এগুলো না তুললে বাঁশের মাচাটি ভেঙে পড়বে।

পাইকারী সবজি ব্যবসায়ী অজয় দত্ত বলেন, পাইকারী বাজারে প্রচুর পরিমাণে লাউ ওঠার পাশাপাশি চাহিদা কমে যাওয়ায় লাউয়ের দাম পড়ে গেছে।  

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, উপজেলায় এক হাজার ৭৫০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এরমধ্যে লাউও রয়েছে। তবে এ বছর উপজেলার প্রায় প্রত্যেক এলাকাতেই প্রচুর পরিমাণে লাউ আবাদ এবং উৎপাদন হয়েছে।

সর্বশেষ

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এই বিভাগের আরও খবর

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->