ই-পেপার |
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি

নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: উপজেলা প্রশাসনের দুই এজাহারে সরকারদলীয় ২৫ নেতাকর্মী অভিযুক্ত

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: উপজেলা প্রশাসনের দুই এজাহারে সরকারদলীয় ২৫ নেতাকর্মী অভিযুক্ত

ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় মামলা রুজু করেনি পুলিশ

ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় মামলা রুজু করেনি পুলিশ

কুষ্টিয়ার সাংবাদিকসহ এক পরিবারের চারজনের করুণ মৃত্যু

কুষ্টিয়ার সাংবাদিকসহ এক পরিবারের চারজনের করুণ মৃত্যু

বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অপরাধ ঢাকতে নিজের স্বাক্ষর  জাল বলছেন স্বাস্থ্য কর্মকর্তা

কাজ না করে বিল উত্তোলনের চেষ্টা
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৫:১৮
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৫:১৮

কাজ না করেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি মেরামত বাবদ ৩ লাখ ২৯ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে ১৮ মার্চ সকালে হিসাব রক্ষণ অফিসে বিল-ভাউচারটি দাখিল করা হয়েছিল। 

বিষয়টি জানাজানি হওয়ায় বিল-ভাউচারে দেওয়া নিজের স্বাক্ষর জাল বলে দাবি করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম। এসব কারণে বিলটি বর্তমানে স্থগিত করেছে হিসাব রক্ষণ অফিস। 

দাখিল করা বিল-ভাউচারে দেখা গেছে- ২১ নম্বর টিআর ফরমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষরিত ‘ক্রয়, সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল’ দাখিল করা হয়েছে ৬৭ নম্বর ভাউচারে। সিংড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক এন্টার প্রাইজের স্বত্তাধিকারি নাজমুল হাসানের নামে বিলটি হাসপাতাল থেকে ছাড় করা হয় ১৮ মার্চ। অর্থ প্রাপ্তির জন্য ওই দিনই উপজেলা হিসাব রক্ষণ অফিসে ভাউচারটি দাখিল করানো হয় হাসপাতালের পিয়ন তুহিন শেখকে দিয়ে।

হাসপাতল সূত্র জানাগেছে, যন্ত্রপাতি মেরামতের জন্য খুব গোপনে স্বাস্থ্য কর্মকর্তা স্বাক্ষরিত একটি ‘কোটেশন বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয় চলতি মাসের ৩ তারিখে। বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন ৪ মার্চ এই কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে ‘কোটেশন কমিটি গঠন’ এবং ৫ মার্চ ‘সার্বে বোর্ড’ গঠন করা হয়। তুলনামূলক বিবরণীতে ১৭ টি ক্যাটাগড়িতে যন্ত্রপাতি মেরামত ব্যয় ধরা হয় ৩ লাখ ২৯ হাজার ৯৯১ টাকা। ১১ মার্চ দুপুরে তুলনামূলক বিবরণী কমিটির সভা দেখিয়ে সিংড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক এন্টারপ্রাইজকে মেরামতের কাজটি দেওয়া হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী নাজমুল হাসান কাজটি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

বিল-ভাউচার ঘেঁটে দেখা গেছে, ১১ মার্চ কার্যাদেশ দেওয়ার পর থেকে মাত্র ৬ দিনে ১৭ টি ক্যাটাগড়ির যন্ত্রপাতি মেরামত কাজ সম্পাদনের কথা কাগজে কলমে বলা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী নাজমুল হাসান স্বাক্ষরিত তারিখ বিহীন একটি কোটেশন বিলও দেখানো হয়েছে। সরেজমিনে হাসপাতালে গিয়ে কোনো যন্ত্রপাতি মেরামতের তথ্য পাওয়া যায়নি। অথচ ১৮ মার্চ টাকা উত্তোলনের জন্য বিল-ভাউচার দাখিল করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতলের পিয়ন তুহিন শেখ বলেন, মেরামতের কাজের জন্য ‘কোটেশন বিজ্ঞপ্তি’ প্রকাশ থেকে শুরু করে হিসাব রক্ষণ অফিসে বিল-ভাউচার দাখিল পর্যন্ত নেওয়া সিদ্ধান্তগুলো কোনো সভায় হয়নি। বরং স্বাস্থ্য কর্মকর্তা মুজাহিদুল ইসলামের নির্দেশে তিনি ১৮ মার্চ তুলনামূলক বিবরণী কমিটির সদস্যদের অফিসে গিয়ে স্বাক্ষরগুলো সংগ্রহ করেছেন। 

তিনি বলেন, বিলটি পাসের পর হিসাব রক্ষণ অফিসের অডিটর নাজমুল হাসান তার কাছ থেকে ৭০ হাজার টাকা দাবি করেন। অনৈতিক সুবিধা না দেওয়ায় অডিটর, সুপার ও হিসাব রক্ষণ কর্মকর্তার স্বাক্ষরে পাস হওয়া বিলটি আটকে দেওয়া হয়। পরে তিনি সাংবাদকর্মীদের সহযোগীতা নিলে স্বাস্থ্য কর্মকর্তাও ক্ষিপ্ত হন। একপর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তা নিজের স্বাক্ষর জাল দাবি করে তার ওপর ভূয়া বিলের দায় চাপাচ্ছেন।  

তলনামূলক বিবরণী কমিটির সদস্য চিকিৎসক মাহমুদুল হাসান, চিকিৎসক রাজিব হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজাউদ্দৌলা বলেন, স্বাস্থ্য কর্মকর্তা মুজাহিদুলের নির্দেশ মতো তারা বিবরণী তালিকায় স্বাক্ষর করেছেন। এনিয়ে হাসপাতলে কোনো সভা অনুষ্ঠিত হয়নি।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, তার স্বাক্ষর জাল করে ভূয়া বিল দাখিল করেছেন পিয়ন তুহিন শেখ।

সর্বশেষ

নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি

নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: উপজেলা প্রশাসনের দুই এজাহারে সরকারদলীয় ২৫ নেতাকর্মী অভিযুক্ত

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: উপজেলা প্রশাসনের দুই এজাহারে সরকারদলীয় ২৫ নেতাকর্মী অভিযুক্ত

ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় মামলা রুজু করেনি পুলিশ

ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় মামলা রুজু করেনি পুলিশ

কুষ্টিয়ার সাংবাদিকসহ এক পরিবারের চারজনের করুণ মৃত্যু

কুষ্টিয়ার সাংবাদিকসহ এক পরিবারের চারজনের করুণ মৃত্যু

বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

এই বিভাগের আরও খবর

নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি

নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: উপজেলা প্রশাসনের দুই এজাহারে সরকারদলীয় ২৫ নেতাকর্মী অভিযুক্ত

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: উপজেলা প্রশাসনের দুই এজাহারে সরকারদলীয় ২৫ নেতাকর্মী অভিযুক্ত

ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় মামলা রুজু করেনি পুলিশ

ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় মামলা রুজু করেনি পুলিশ

কুষ্টিয়ার সাংবাদিকসহ এক পরিবারের চারজনের করুণ মৃত্যু

কুষ্টিয়ার সাংবাদিকসহ এক পরিবারের চারজনের করুণ মৃত্যু

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->