গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা হামিদ- ছবি মুক্ত প্রভাত
গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে দগ্ধ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে যুদ্ধে করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। ম
ঙ্গলবার ভোরে মারা যান তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সুজা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে আব্দুল হামিদ।
আব্দুল হামিদের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে আব্দুল হামিদ তার বাড়িতে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় আকষ্মিকভাবে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পুরো রান্না ঘরে আগুন ধরে যায়।
এতে তিনি দগ্ধ হন। তার শরীরের অন্ততঃ ৮০ ভাগ অংশ পুড়ে যায়। ওই দিন রাতেই তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় তিনি পাঁচ দিন ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে মঙ্গলবার ভোরে মারা যান।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার দুপুরে সুজা প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।