ই-পেপার |
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ |
muktoprovat
3
নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

বদলগাছীতে ৪র্থ শ্রেনীর নিয়োগে পরীক্ষার আগেই ৭০ লাখ টাকার বানিজ‍্য

।। মুখ থুবড়ে পড়েছে চাকরী প্রত‍্যাশীদের স্বপ্ন।। অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:১৬
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:১৬

নওগাঁর বদলগাছী উপজেলায় দূর্ণীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শূণ্য পদে ৫জন ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগের পাঁয়তারা করেছিল সভাপতি মিঠাপুর ইউপির চেয়ারম্যান ফিরোজ হোসেন ও প্রধান শিক্ষক এনামুল হক।

নিয়োগ বন্ধ করতে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং শেষ হয়ে যায় নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ। এতে মুখ থুবরে পড়ে ওই সকল চাকরি প্রত্যাশীর চাকরি করার স্বপ্ন। 

ঘটনাটি নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করেছিলেন বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন।

প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধেও আছে টাকা নেওয়ার অভিযোগ। তারা নিয়োগ পরীক্ষার আগেই প্রায় ৭০ লাখ টাকা ও স্কুলের নামে ১০ শতক জমি লিখে নিয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাগরপুর উচ্চ বিদ্যালয়ে শূন্য পদে একজন করে নিরাপত্তাকর্মী, আয়া, নৈশ্যপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য গত বছর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

সেই মোতাবেক ৫টি পদের নিয়োগ গত ৩১ ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ে ছিল। কিন্তু ওই নিয়োগ পরীক্ষা হওয়ার আগেই বিদ্যালয়ের সভাপতি মিঠাপ‍ুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন এবং প্রধান শিক্ষক এনামুল হক যোগসাজস করে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছিলো।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং যেকোনো সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশংকা প্রকাশ করেন।

এঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জয় সরকার, খয়বুল ও মাহবুব মোরশেদ গত বছরের ২৬ ডিসেম্বর নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এবং অনুলিপি বিভিন্ন দপ্তরে দেওয়া হয়। এর প্রেক্ষিতে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন কর্তৃপক্ষ।

এর ফলে যে সকল চাকরি প্রত্যাশীরা নিয়োগ পাওয়ার আশায় টাকা দিয়েছেন, তারা রয়েছেন মহা বিপদে। তবে এখনও চাকরি পাওয়ার আশায় তারা মুখ খুলতে রাজি না।

ম্যানেজিং কমিটির এক সদস্য অভিযোগ করে বলেন, গোপনে আগে থেকে সভাপতি ও প্রধান শিক্ষক ৪র্থ শ্রেণীর ৫টি পদে ৭জন চাকরি প্রত্যাশীর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা নিয়েছেন।

এছাড়া আয়া পদের জন্য এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে স্কুলের নামে ১০ শতক জমি লিখে নিয়েছে, পাশাপাশি নগদ টাকাও নিয়েছে। নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য একজনের কাছ থেকে প্রধান শিক্ষক ১২ লাখ টাকা নিয়েছে এবং একই পদে নিয়োগের জন্য সভাপতি একজনের কাছ থেকে ১২ লাখ ও আরেকজনের কাছ থেকে ১৪ লাখ টাকা নিয়েছে।

আয়া পদের জন্য আরেকজনের কাছ থেকে ৬লাখ টাকা, নৈশ্য প্রহরী পদে সাড়ে ৯লাখ টাকা, পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য সাড়ে ৯লাখ টাকা এবং এক চাকরি প্রত্যাশীর বাবা ওই স্কুলে চাকরি করার সুবাদে তার কাছ থেকে অফিস সহায়ক পদের জন্য ৭ লাখ টাকা নেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ স্বচ্ছতার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ নিশ্চিত করবেন।

এদিকে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, সাগরপুর উচ্চ বিদ্যালয়ের নিজস্ব কোনো জমি বা খেলার মাঠ নেই, আমরা স্থানীয়রা চেয়েছিলাম কেউ যদি স্কুলের নামে জমি লিখে দেয়, তাহলে তাকে যেন চাকরি দেওয়া হয়।

একজন ১৫শতক জমি দিতেও চেয়েছিল, কিন্তু ফিরোজ চেয়ারম্যান সেটা শোনেননি। যদিও এক চাকরি প্রত্যাশী ১০ শতক জমি লিখে দিয়েছে স্কুলের নামে।

তাই ওই ১৫ শতক পেলে স্কুলের সম্পদ আরও বেড়ে যেতো। খেলার মাঠ হতো। এছাড়া যারা টাকা দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ নিয়োগ না পেয়েও স্কুলে কাজ করছে বলে জানান তারা।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক মোবাইলে বলেন, কে কি নিলো, ওই সম্পর্কে বলার নেই। আপনি ১২ লাখ টাকা নিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এরকম কোনো বিষয় নেই।

এছাড়া কোনো চাকরি প্রত্যাশী স্কুলের নামে জমি লিখে দিয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আপনার জানা লাগবেনা, জানতে হলে অফিসে আসেন। তবে তিনি নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্কুলের সভাপতি ও মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন মোবাইলে বলেন, আপনাকে কি বলা লাগবে, কি শুনলে খুশি হবেন? আপনার কাছে কি কেউ অভিযোগ করেছে?

আপনি টাকা নিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি উত্তেজিত হয়ে বলেন, এতো গল্প নেই, আপনার কাছে কেউ অভিযোগ দিয়ে থাকলে তাকে নিয়ে আসেন, তাছাড়া মোবাইল নিয়ে বদলগাছী থাকেন মিয়া।

টাকা নিয়েছেন কিনা আবারও জিজ্ঞেস করলে, তিনি উত্তেজিত স্বরে জানতে চান কে অভিযোগ করেছে? যদি কেউ অভিযোগ করে, তাহলে তাকে নিয়ে আসেন বলে সংযোগ কেটে দেন তিনি।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম মোবাইলে বলেন, এধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

এই বিভাগের আরও খবর

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->