ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

বেঁচে থাকলে দেখা হবে, আমাদের জন্য দোয়া কইরো মা’

মো:দিল,সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:০৯
মো:দিল,সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:০৯

‘মা, ওরা খুব খারাপ মানুষ। আমাদের ২৩ জনকে বন্দি করে রেখেছে। আমার একটি মোবাইল নিয়ে গেছে। আরেকটি মোবাইল লুকিয়ে রেখে গোপনে তোমাদের ফোন দিয়েছি। আমরা বন্দি। বেঁচে থাকলে দেখা হবে, আর কথা নাও হতে পারে। আমাদের জন্য দোয়া কইরো মা।’

 রাত ১১টার দিকে জিম্মি অবস্থায় থেকে মা নার্গিস খাতুনের মোবাইল নম্বরে কল দিয়ে এসব কথা বলেছেন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাজমুল হক (২৩)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুকবেলাইয়ের চর নুরনগর গ্রামের আবু সামা শেখের ছেলে।

২০২৩ সালের ডিসেম্বরে কেএসআরএম কোম্পানির জাহাজ এমভি আবদুল্লাহতে নাবিক হিসেবে যোগ দেন। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং নাজমুলসহ ২৩ বাংলাদেশিকে জিম্মি করে ফেলে।

নুরনগর গ্রামের বাড়িতে গিয়ে জানা যায়, নাজমুলের বাবা কৃষক। ভাইবোন ও বাবা-মাকে নিয়ে চার জনের সংসার। উচ্চ মাধ্যমিক পাসের পর জাহাজে চাকরি নেন। এখনও বিয়ে করেননি। তার আয়েই চলছিল সংসার। স্বজনদের আহাজারি শুনে তাদের বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা।

স্বজনরা জানান, রাত ১১টার দিকে নাজমুলের সঙ্গে মোবাইলে শেষবার কথা হয় বাবা-মায়ের। এরপর আর যোগাযোগ হয়নি। জাহাজে থাকা ২৩ নাবিক-ক্রুকে জলদস্যুরা সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় কৌশলে একটি মোবাইল লুকিয়ে রাখেন নাজমুল।

সেটি থেকে কল দিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং আতঙ্কের কথা জানিয়ে দোয়া চান। ছেলের বিপদের কথা শুনে অসুস্থ হয়ে পড়েন বাবা।

নাজমুল হকের বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা

মা নার্গিস খাতুন বলেন,  রাত ১১টার দিকে নাজমুল কল দিয়ে বলেছিল, মা আমাদের ২৩ জনকে জিম্মি করেছে দস্যুরা। ওরা খুব খারাপ মানুষ। আমার একটি মোবাইল নিয়ে গেছে। আমাদের একটি কক্ষে বন্দি করে রেখেছে।

বেঁচে থাকলে দেখা হবে। আর কথা নাও হতে পারে। আমাদের জন্য দোয়া কইরো। এই বলে ফোন কেটে দেয়। এরপর নানাভাবে চেষ্টা করেও ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি।’

নাজমুলসহ সবাইকে জীবিত ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি উল্লেখ করে নার্গিস খাতুন বলেন, ‘ছেলেকে জলদস্যুরা জিম্মি করেছে শুনে অসুস্থ হয়ে পড়েছে তার বাবা।

তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেসহ জিম্মি সবাইকে যেন নিরাপদে ফিরিয়ে আনা হয়।’

নাবিক নাজমুল হকের চাচা ফজলুল হক বলেন, ‘নাজমুল জলদস্যুদের কবলে পড়ার খবর শুনে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই। সেখানে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসি। এখন মোটামুটি সুস্থ আছেন।’

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল।

জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। জাহাজে ২৩ বাংলাদেশি আছেন। জিম্মি হওয়ার খবর পাওয়ার পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন তাদের স্বজনরা।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->