ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

‘মা এটাই হয়তো তোমার সাথে শেষ কথা’

সোমালিয়ায় জলদস্যুদের কবলে নাটোরের জয়
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:৪২
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:৪২

‘মা জলদস্যুরা আমাদের আটক করেছে। তোমার সাথে এটাই হয়তো আমার শেষ কথা। এর পরে আর কথা নাও হতে পারে। আমার ফোনে এমবি থাকবে না। দোয়া করো-যেনো তোমার বুকে ফিরে আসতে পারি। আমার জন্য চিন্তা না করে ঈদে তোমাদের জন্য শপিং করে নিও।’ 

এই কথাগুলোই শেষ কথা ছিল সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক জাহাজে জিম্মি হওয়া নাটোরের জয় মাহমুদের। এরপর আর জয় মাহমুদের সাথে পরিবারের যোগাযোগ হয়নি। ভারত মহাসাগরে ২৩ জন নাবিক ও ক্রুসহ বাংলাদেশি মালিকানাধীন পণ্যবাহী এমভি আব্দুল্লাহ নামের যে জাহাজটি সোমালিয়ার জলদস্যুরা জিম্মি করেছে, সেই জাহাজটিতে অর্ডিনারি সি-ম্যান সাধারণ নাবিক হিসেবে কর্মরত ছিলেন জয় মাহমুদ। তিনি নাটোর জেলার বাগাতিপাড়ার সালাইনগর এলাকার জিয়াউর রহমানের ছেলে। 

এদিকে জলদস্যুদের হাতে সন্তান জিম্মি হওয়ায় কান্নায় বুক ভাসাচ্ছেন মা। দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরাও। গ্রামের বাড়িতে মানুষজন ভিড় জমাচ্ছেন। আহাজারিতে ভাড়ি হয়ে উঠেছে পরিবেশ।

জয় মাহমুদের মা আরিফা বেগম জানান, জলদস্যুদের হাতে আটক হওয়ার পর মঙ্গলবার দুপুরে ছেলে জয় মাহমুদ শেষ কথা বলেছেন। এরপর আর যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ রয়েছে। ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে না। জিম্মি কবল থেকে ছেলেসহ জাহাজের সবাইকে উদ্ধারের জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি।  

জিম্মি জয় মাহমুদের পিতা জিয়উর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বাড়িতে ফিরে ছেলের জিম্মিদশার কথা জানতে পেরেছেন তিনি। ছেলের প্রাণ শংশয়ের কথা জানিয়ে তিনি বলেন, সোমালিয়ান জলদস্যুরা অস্ত্রধারী। দাবি না মানলে জিম্মিদের প্রাণহানি ঘটাতে পারেন। 

জয় মাহমুদের ভাই মো. মারুফ আলী ইত্তেফাককে জানান, মঙ্গলবার দুপুরেই জয়ের সাথে তার শেষ কথা। অতঙ্কিত কণ্ঠে জয় বলছিলেন- ‘ভাই আমাদের জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে। আমার সাথে তোমাদের আর কথা নাও হতে পারে। আমার ফোন জলদস্যুরা নিয়ে নিতে পারে।’এরপরই ফোন কেটে দেন জয়। ফোনে না পাওয়ায় ক্ষুদে বার্তায় ভাই জয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। তবে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষুদে বার্তায় জয় জানিয়েছেন, ফোন নিয়ে নিয়েছে, আর কথা হবে না।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহায়মেনা শারমিন জানান, উপজেলা প্রশাসন পক্ষ থেকে জিম্মি জয় মাহমুদের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। সরকারিভাবে সহযোগিতা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে।

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->