ই-পেপার | | বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
muktoprovat
3
ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিষ্ট্রি হবে সরকারি ফিতে

সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৭:৩৯
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৭:৩৯

অবশেষে ভেঙ্গে দেওয়া হলো উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সংগঠনের সিন্ডিকেট।

উল্লাপাড়ার সংসদ সদস্য, স্থানীয় সরকারি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে জমি ক্রেতা বিক্রেতাদের হয়রানি লাঘবের এই ব্যবস্থা নেন।

আজ মঙ্গলবার এই অফিসে কর্মদিবসের শুরু থেকেই দলিল লেখকগণ কেবলমাত্র সরকারি ফি ও নিজেদের পারিশ্রমিক গ্রহণ করে দলিল রেজিস্ট্রেশন কাজ শুরু করেছেন।

দীর্ঘদিন ধরে এই অফিসে দলিল লেখক কল্যাণ সমিতির নেতাদের তৈরি করা সিন্ডিকেটের শিকার হয়ে দলিল দাতা গ্রহিতারা নানা হয়রানি ও অর্থদন্ড দিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

উল্লাপাড়ার সংসদ সদস্য শফিকুল ইসলাম সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, উল্লাপাড়া মডেল থানা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতায় সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে সভা করেন।

এই সভায় শুধু সরকারি ফি ও দলিল লেখকদের নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করে দলিল সম্পাদনের কঠোর নির্দেশনা দেন সাংসদ। এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও দলিল লেখক কল্যান সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসে দলিল করতে আসা রাজু আহমেদ, মাহমুদা খাতুন, আব্দুল জলিল জানান, তাদের জমি ক্রয় করতে শুধু সরকারি ফি নিয়ে দলিল লেখকেরা দলিলের কাজ সম্পাদন করেছেন।

অথচ কিছুদিন আগেও তারা এই অফিসে জমি কেনা বেচা করতে এসে সিন্ডিকেটের শিকার হয়ে অনেক হয়রানি এবং অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য হয়েছিলেন। এমন অভিযোগের কথা জানালেন আরো কয়েকজন। 

উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির সিন্ডিকেটের শিকার হয়ে সাধারন মানুষ নির্যাতন ও হয়রানি হচ্ছিলেন।  

জমির মোট মূল্যের প্রায় ১ চতুর্থাংশ বাধ্য হয়ে দিতে হতো দলিল লেখকদের হাতে। অবশেষে উল্লাপাড়ার সংসদস্য শফিকুল ইসলাম উদ্যোগী হয়ে এ অঞ্চলের মানুষকে এই সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করলেন।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারের সঙ্গে কথা বললে তিনি তাদের বিরুদ্ধে মানুষের ঢালাও অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।

তবে তিনি জানান, তাদের সমিতির উন্নয়নের জন্য দলিল লেখকদের বসার ব্যবস্থা, মাসিক বিদ্যুৎ বিল এবং তাদের পারিবারিক সমস্যা সমাধানের জন্য তারা কিছু বাড়তি অর্থ গ্রহণ করেছেন।

তবে উল্লাপাড়ার সংসদ সদস্যের উদ্যোগে এবং তার নির্দেশনা বাস্তবায়নের জন্য ১২ মার্চ মঙ্গলবার থেকে শুধুমাত্র সরকারি ফি নিয়েই তার সংগঠনের দলিল লেখকগণ ক্রেতা বিক্রেতার দলিলের কাজ সম্পাদন করছেন। 

এ ব্যাপারে সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ জানান, ইতোপূর্বে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ কিছু বাড়তি অর্থ তাদের সমিতির উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করে আসছিলেন। এজন্য তিনি অনেকটা বিব্রত ছিলেন।

প্রাথমিকভাবে এ কাজ বন্ধের উদ্যোগ নিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। তবে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির হস্তক্ষেপে তার অফিস এখন সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত। সাধারন মানুষ শুধু সরকারি ফি দিয়েই এখন জমি ক্রয় বিক্রয় করতে পারবেন। 

উল্লাপাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি জানান, দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম এবং জমি ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উত্থাপিত হচ্ছিল।

তিনি নির্বাচিত হবার পরই এই অনিয়ম বন্ধের সিদ্ধান্ত নেন। সেই আলোকে উপজেলা প্রশাসন, উল্লাপাড়া মডেল থানা পুলিশ এবং তার দলের নেতৃবৃন্দের সহযোগিতায় তিনি দলিল লেখকদের অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছেন। এখন মানুষ শুধু সরকারি ফি দিয়ে জমি কেনা বেচা করার সুযোগ পাবে।

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

এই বিভাগের আরও খবর

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.