ই-পেপার | | বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
muktoprovat
3
ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
চিলমারী

ব্রহ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু তোলায় হুমকির মুখে ডানতীর রক্ষা প্রকল্প

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ০৬:৪৪
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ০৬:৪৪

কুড়িগ্রামের চিলামরীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর ঘেঁসে চর কেটে অবাধে চলছে বালু উত্তোলন। ফলে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প মারাত্বক হুমকির মুখে পড়েছে।

উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা,পুটিমারী কাজলডাঙ্গা, রমনা ইউনিয়নের গুড়াতি পাড়া, ব্যাপারী পাড়া, নন্দীর মোর, রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল ও ফকিরের হাট এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ীরা কাউকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে চর কেটে বালু উত্তোলন করে বিক্রি করছে।

এসব এলাকায় গভীর গর্তের সৃষ্টি হওয়ায় ডানতীর রক্ষা প্রকল্পের পিচিং দেবে গিয়ে কিংবা ধসে গিয়ে সরকারের শত শত কোটি টাকা ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এতে করে ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে রাজারভিটা ফাজিল মাদ্রাসা, মহিলা আলিম মাদ্রাসা, রাজারভিটা সরকারী প্রথমিক বিদ্যালয়, আম্বার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুটিমারী কাজলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জোরগাছ বাজার, রমনা বাজার, নব নির্মিত পাউবো বাঁধ, মসজিদ,পাকা রাস্তা, জনবসতি ও ফসলি জমি।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকার বালু ব্যবসায়ী আসাদুজামান, মমিনুল ইসলাম, বাদশা মিয়া, স্বপ্নিল ও সাবেক সৈনিক সোহেল মিয়া ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁসে চর কেটে বালু বিক্রি করছে। রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, হারুন মিয়া, গোলাম মোস্তফা ও হিটলার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে স্তুপ করে সেখান থেকে বালু বিক্রি করছে।

নন্দির মোড় এলাকার হাফিজুর রহমান,ফারুক মিয়া ও হামিদুল ইসলাম, পুটিমারী কাজলডাঙ্গা এলাকার মাছুদ মিয়া ও রানীগঞ্জ ফকিরেরহাট এলাকার বিল্লাল হোসেন ও মিন্টু মিয়া একই ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।

বাড়ি ভিটা উচু করার জন্য প্রতিট্রলি বালু ২০০ টাকা এবং নির্মান কাজের জন্য প্রতিট্রলি বালু ৮০০ টাকা এবং  প্রতিডাম্পার গাড়ি বালু ৭,০০০ টাকা করে বিক্রি করছে। এভাবে প্রতিদিন শত শত গাড়ি বালু বিক্রি করা হচ্ছে।

রাজারভিটা এলাকায় চর কেটে  ট্রলিতে বালু  উত্তোলনের ছবি উঠাতে দেখে এলাকাবাসী আব্দুল হামিদ, আজিজুল হক, মোঃ সুজা মিয়া সহ অনেকে এগিয়ে এসে সাংবাদিকদের বলেন, ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প ঘেঁসে চরটি নদের ভাঙ্গন প্রতিরক্ষা বাঁধ সহ গোটা এলাকা ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে রক্ষা করছে।

কিন্তু বালু উত্তোলন করে গভীর গর্তের সৃষ্টি করায় যে কোন মহুর্তে বাঁধ সহ গোটাএলাকা নদী গর্ভে বিলিন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এছাড়াও দিন-রাত বালু ভর্তি গাড়ি মাদ্রাসা সংলগ্ন রাস্তাদিয়া যাতায়াত করায় রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত দাখিল পরীক্ষাথীদের কেন্দ্রে যাওয়া আসা মারাত্বক অসুবিধার সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মিনহাজুল হক জানান, নিষেধ করা সত্বেও বালু ভর্তি গাড়ি গুলোর অবাধে যাতায়াত বন্ধ করা যাচ্ছে না। উপজেলা নিবাহী অফিসার মিনহাজুল ইসলাম জানান, বালু উত্তোলন বন্ধ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

এই বিভাগের আরও খবর

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.