ই-পেপার | | বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
muktoprovat
3
ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

বাবার অপেক্ষায় ছোট্ট শিশু তামিম

শিশু তামিম এখনো বাবার অপেক্ষায়। বাবার শেষ পরিণতির কথা শিশু তামিম বুঝতে না পারলেও নিখোঁজের দুই বছর পর মিনা খাতুন জানতে পেরেছেন স্বামী খুন হয়েছেন। স্বামী হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মিনা খাতুন, শ্বশুর-শ্বশুড়ীসহ পরিবারের লোকজন।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ০৬:৫১
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ০৬:৫১

বাবা খেলনা নিয়ে ফিরবেন। ছোট্ট শিশু তামিমের (৪) এই অপেক্ষা দুই বছরের। বাবা মাফিজুল (২৫) যখন নিখোঁজ হয়েছিলেন, তামিমের বয়স তখন দুই বছর। এই দীর্ঘ সময়ে বাবার কথা মনে হলে মা মিনা খাতুন সন্তানকে শান্ত্বনা দিতেন। 

বলতেন- টাকাপয়সা আয় করে বাবা ফিরবেন তামিমের জন্য খেলনা নিয়ে। শান্ত্বনার বানীতে মা বুক ভাসালেও শিশু তামিমের অপেক্ষার প্রহর এখনো শেষ হয়নি। ছোট্ট শিশুটি জানেনা বাবা মাফিজুল খুন হয়েছেন।

শিশু তামিম এখনো বাবার অপেক্ষায়। বাবার শেষ পরিণতির কথা শিশু তামিম বুঝতে না পারলেও নিখোঁজের দুই বছর পর মিনা খাতুন জানতে পেরেছেন স্বামী খুন হয়েছেন। স্বামী হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মিনা খাতুন, শ্বশুর-শ্বশুড়ীসহ পরিবারের লোকজন।

হত্যাকাণ্ডের শিকার মাফিজুল ইসলাম নাটোরের গুরুদাসপুর পৌর শহরের খলিফাপাড়া মহল্লার আজাদ প্রামাণিকের ছেলে। পিতা-মাতা, ছোট দুই ভাইবোন ও স্ত্রী সন্তান নিয়ে ছিল মাফিজুলের সুখের সংসার। বাড়ির ভিটার ১১ কাঠা জমি ছাড়া খেতখামারে তাদের কোনো জমাজমি নেই। 

মাফিজুলের পিতা আজাদ প্রামাণিক বলেন, দিনমজুরী করে মাফিজুল ও মাহফুজকে বড় করেছেন তিনি। বড় ছেলে মাফিজুল রঙ মিস্ত্রি এবং ছোট ছেলে মাহফুজ একটি জুতার দোকানে করতেন। বাবা ছেলের আয়ে তাদের ছয় সদস্যের সংসার ভালোই চলছিল। কিন্তু বছর দুয়েক আগে বড় ছেলে মাফিজুল হঠাৎ নিখোঁজ হন। তখন থেকে সন্তানের শোকে রুগ্ন হয়ে পড়েছেন তারা স্বামী-স্ত্রী।

তিনি বলেন, মাফিজুলের স্ত্রী-সন্ত্রানকে ভরণপোষণ দিতে তিনি ব্যাটারি চালিত ভ্যান চালানো শুরু করেছিলেন। আশায় বুক বেঁধে ছিলেন ছেলে মাফিজুল ফিরে আসবেন তাদের বুকে। কিন্তু গত রোববার সন্তানের হাড়গোড় পাওয়া গেল। এখন তাদের ৫ সদস্যদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আসামিদের মুখোশ উন্মোচিত হয়েছে। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে- ২০২২ সালের ৭ মে নিখোঁজ হন মাফিজুল। সন্তানকে খোঁজখুঁজি করে সন্ধান না পাওয়ায় গুরুদাসপুর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন নিহত মাফিজুলের মা। মাফিজুল ফেরার অপেক্ষায় পথ চেয়ে ছিলেন পরিবারের লোকজন। কিন্তু সম্প্রতি প্রতিবেশী জাকির মুন্সির দেওয়া তথ্যের ভিত্তিতে ছেলের শেষ পরিণতির বিষয়ে জানতে পারে মাফিজুলের পরিবার।

শুক্রবার গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মাফিজুলের মা মাইনুর বেগম। এরপর রোববার দুপুরে চাঁচকৈড় বালিকা দাখিল মাদরাসার শৌচাগারের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশ। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার মাফিজুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, মাফিজুলের লাশ উদ্ধারের খবর শুনে স্ত্রী-স্বজনেরা আহাজারি করছেন। মা মাহিনুর বেগম ছেলের শোকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন। মাঝেমধ্যে ছেলের শোকে চিৎকার করে উঠছেন। বাবা আজাদ প্রামাণিক কোনো কথা বলছেন না। বাবা হারিয়ে নির্বাক চোখে তাকিয়ে আছে ছোট্ট শিশু তামিম।

মাফিজুলের স্ত্রী মিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, মাফিজুলের সাথে তার বিয়ের বছর। তিন বছরের সংসারে একমাত্র সন্তান তামিমকে (৫) নিয়ে দিনের পর দিন স্বামীর অপেক্ষায় কাটিয়েছেন। ভেবেছিলেন স্বামী ফিরবেন। কিন্তু এখন নিশ্চিত হয়েছেন স্বামী  হত্যাকাণ্ডের শিকার। স্বামী হারিয়ে এখন নিজের এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

এই বিভাগের আরও খবর

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.