ই-পেপার | | বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
muktoprovat
3
ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
গুরুদাসপুরে যুবক খুন

বস্তায় ভড়ে বালু চাপা দেওয়া হয়েছিল লাশ

পরকীয়ার জেরে খুন, ২২ মাস পর উদ্ধার
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ০৬:৩২
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ০৬:৩২

পরকীয়া প্রেমের জেরে মাফিজুল ইসলাম (২৮) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যার পর প্লাস্টিকের বস্তায় ভড়ে টয়লেটের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল লাশ। দীর্ঘ ২২ মাস পর আদালতের নির্দেশে রবিবার দুপুরে লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

লাশটি উত্তোলনের আগে রবিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল তিন আসামীকে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চার ঘন্টার প্রচেষ্টায় ফায়ার টাইল্স এবং ঢালাই কাটার পর প্রায় দশ ফুট মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে পুলিশ। 

এসময় গুরুদাসপুরের সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, নাটোরের অর্থ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, ক্রাইম এন্ড অবস বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারি পরিচালক খুরশেদ আলম, সিংড়া—গুরুদাসপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আক্তারুজ্জামান,  চিকিৎসক মাহমুদুল হাসান ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ উজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

চিকিৎসক মাহমুদুল হাসান জানান, নিহত ব্যাক্তির পুরো দেহ পাওয়া গেছে। তবে মাংস পচে হাড় থেকে বিচ্ছিন্ন হয়েছে।

এরআগে শুক্রবার এজাহার নামীয় তিনজনসহ অজ্ঞাত আরো তিনজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা মাইনুর বেগম। হত্যাকাণ্ডের শিকার মাফিজুল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফা পাড়া মহল্লার আজাদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। 

নিহতের মায়ের দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামিদের মধ্যে নৈশ্যপ্রহরী তাহের খলিফা (৬৫), আল-হাবিব (৩৯) ও আশরাফুলকে (৪৫) এবং অজ্ঞাত নামা আসামি হিসেবে গৃহবধূ তানজিলাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তারকৃত চার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে শনিবার বিকেল থেকে তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে—আসামি তানজিলার পিতা তাহের খলিফা বাড়ির পাশের চাঁচকৈড় বালিকা দাখিল মাদরাসার নৈশপ্রহরী পদে চাকুরি করেন। গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় পুড়ান পাড়া মহল্লায় তাদের বাড়ি। ২০২২ সালের ১৭ এপ্রিল তানজিলার মাধ্যমে পরকীয়া প্রেমিক মাফিজুলকে রাত ১১টার দিকে বাড়িতে ডেকে নেন তাহের খলিফা। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন মেয়ে জামাই আল-হাবিব ও আশরাফুল ইসলাম।

একপর্যায়ে চারজন মিলে মাফিজুলকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ডের বিষয়টি গোপন করতে রাতেই  বাড়ির পাশের দাখিল মাদরাসার নির্মাণাধীন টয়লেটের মেঝের বালু খুঁড়ে লাশ পুঁতে রাখা হয়। এদিকে সন্তানকে খোঁজখুঁজি করে সন্ধান না পাওয়ায় ২০২২ সালের ৭ মে গুরুদাসপুর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন নিহত মাফিজুলের মা।

নাটোরের অর্থ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম বলেন, আল-হাবিব ছিলেন তানজিলার দ্বিতীয় স্বামী। স্বামীর অগোচরে নিহত মাফিজুলের সাথে তানজিলার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে আল-হাবিব তানজিলা দম্পতির মধ্যে কলহ তৈরি হয়। একপর্যায়ে আসামিরা পরকীয়া প্রেমিক মাফিজুলকে হত্যার সিদ্ধান্ত নেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চার বছর বয়সি শিশুকে বুকে জড়িয়ে ডুকরে কাঁদছেন নিহত মাফিজুলের স্ত্রী। ছেলের শোকে কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন মা-বাবা। তাদের কান্নায় আশপাশের বাতাস ভাড়ি হয়ে উঠে।

নিহতের চাচাতো ভাই স্থানীয় কাউন্সিলর শেখ ফরিদ বলেন, আসামি আশরাফুলের সাথে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। আশরাফুলের সাথে তানজিলার ঘনিষ্ট সম্পর্ক ছিল। পরিকল্পীতভাবে চাচাতো ভাই মাফিজুলকে খুন করেছেন আসামিরা।

মামলার বাদি মাইনুর বেগম বলেন, দুই ছেলের মধ্যে মাফিজুল বড়। ছেলে নিখোঁজের পর থেকে পথ চেয়ে বসে থাকতেন তিনি। বিশ^াস ছিল ছেলে ফিরে আসবে। তবে লাশ হয়ে ফিরবে এটি তিনি মানতে পারছেন না। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
২২ মাস পর যেভাবে রহস্য উদঘাটন হলো

সিংড়া—গুরুদাসপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আক্তারুজ্জামান বলেন, ২০২২ সালে হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়ার পর ২০২৩ সালে তানজিলার সাথে স্বামী আল-হাবিবের আবারো কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে তানজিলার দায়ের করা যৌতুকের মামলায় জেলহাজতে যান আল-হাবিব। জেলহাজতে থাকা অবস্থায় আল-হাবিব গুরুদাসপুরের জাকির মুন্সি নামের ব্যাক্তির কাছে মাফিজুলকে হত্যার কথা স্বীকার করেন।

জাকির মুন্সি জামিনে বেড়িয়ে এসে বিষয়টি প্রকাশ করলে থানায় হত্যা মামলা রুজু হয়। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ পুতে রাখার স্থানটি শনাক্ত করে পুলিশ প্রহরা বসানো হয়েছিল। নিহতের পরিবারকে ন্যায় বিচার দিতে কাজ করছে পুলিশ।

গুরুদাসপুরখুন

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

এই বিভাগের আরও খবর

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.