ই-পেপার |
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

তিতাসে ময়লার ভাগাড় থেকে পাওয়া শিশুটি সুস্থ আছে

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৫:২১
মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৫:২১

কুমিল্লার তিতাসে ময়লার ভাগাড় থেকে পাওয়া ১দিনের কন্যাশিশুটি সুস্থ আছে, দত্তক নিতে চায় অনেক নি:সন্তান দম্পতি। ইতোমধ্যেই তারা শিশুটিকে দত্তক নিতে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অফিসে যোগাযোগ শুরু করেছেন।

এবং লিখিত ভাবে আবেদন করেছেন ৫ দম্পতি। 

কুড়িয়ে পাওয়া শিশুটি বর্তমানে তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের আয়েশা বেগমের হেফাজতে রয়েছে। শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ড. সরফরাজ হোসেন খান।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাতাকান্দি বাজারের উত্তরে গৌরীপুর টু হোমনা সড়কের পূর্ব পাশে উত্তর আকালিয়া এলাকার ময়লার ভাগাড় থেকে এই নবজাতক শিশুটিকে উদ্ধার করে তিন তরুন বন্ধু।

উদ্ধারকারী তিন বন্ধুরা হলেন- উত্তর আকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাব্বির মিয়া, মো. শেখ ফরিদের ছেলে মো. সজিব ও মো. হাসান মিয়ার ছেলে মো. ফয়সাল।

এ বিষয়ে তিন তরুণের একজন মো. ফয়সাল বলেন, আমরা তিন বন্ধু মিলে সন্ধ্যার পর উবদি ব্রিজে যাচ্ছিলাম হাটতে। রাস্তার পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় হঠাৎ এক শিশুর কান্না শুনতে পাই। প্রথমে মনে করেছি বিড়াল, পরে টর্চলাইট মেরে দেখি নবজাতক শিশু। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ পুলিশকে অবহিত করি। বর্তমানে শিশুটি বন্ধু সাব্বিরের জেটি আয়েশা বেগমের কাছে আছে এবং ভালো ও সুস্থ আছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ বলেন, এখনও শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। শিশুর পরিবারের সন্ধানে পুলিশ কাজ করছে। অভিভাবক না পেলে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে শিশুটির পরবর্তী অবস্থান কোথায় হবে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বলেন, ময়লার ভাগাড়ে পাওয়া শিশুটিকে দত্তক নিতে অনেক নি:সন্তান দম্পতি আগ্রহ প্রকাশ করে আমার সাথে যোগাযোগ করেছেন। ইতিমধ্যে ৫ দম্পতি লিখিতভাবে আবেদন করেছেন এবং অনেকে এখনও মোবাইলে যোগাযোগ করছেন। আমার আবেদনকারীদের তদন্ত করে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে শিশুটিকে দেখাশুনা করা এবং বুকের দুধসহ যত্ন নেওয়ায় আয়েশা বেগম বলেন, শিশুটিকে আমরা ময়লা থেকে পেয়ে এনে বুকের দুধ খাওয়াচ্ছি। এবং সব ধরনের যত্ন নিচ্ছি। শিশুটির দায়িত্ব আমরাই নিতে চাচ্ছি।

যদি আমাদের দেওয়া হয় তাহলে নিজের সন্তানের মতোই মানুষ করার চেষ্টা করবো।

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->