ই-পেপার |
সোমবার, ২৫ মে ২০২৬ |
muktoprovat
3
‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

একই পরিবারের তিন সহোদর পেলেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার

আবু বকর সিদ্দিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৪, ০৭:৪৯
আবু বকর সিদ্দিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৪, ০৭:৪৯

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামগাঁতী গ্রামের তিন সহোদর ভাই। এরা হলেন, খ্যাতনামা লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যানর বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক জুলফিকার মতিন, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ইখতিয়ার চৌধুরী ও প্রথিতযশা সাংবাদিক ইমতিয়ার শামীম।

উপজেলার রামগাতী গ্রামের প্রয়াত শিক্ষাবিদ ও কবি চৌধুরী ওসমান ও প্রয়াত হামিদা সুলতানার ছেলে এরা। অধ্যাপক জুলফিকার মতিন ২০২৩ সালের সাহিত্য পুরস্কার পেয়েছেন।

গতকাল বুধবার বাংলা একাডেমি ঘোষিত পুরস্কার প্রাপ্তদের তালিকায় নাম রয়েছে তার। জুলফিকার মতিন পেয়েছেন প্রবন্ধে এ পুরস্কার। এর আগে ২০২০ সালে ইমতিয়ার শামীম কথা সাহিত্যে বাংলা একাডেমির পুরস্কার লাভ করেন।

পরবর্তীতে ২০২২ সালে এই একাডেমির পুরস্কার লাভ করেন একই  পরিবারের অপর ভাই বীর মুক্তিযোদ্ধা কুটনীতিক ইখতিয়ার চৌধুরী। তিনি পেয়েছেন ভ্রমন কাহিনীতে সাহিত্য পুরস্কার।

১৯৪৬ সালের ২৪ জুলাই অধ্যাপক জুলফিকার মতিন রামগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।

চাকরি থেকে অবশরের আগে তিনি বাংলা বিভাগের  অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রথম প্রকাশিত কাব্য নাটক স্বৈরিণী স্বদেশ তুই (১৯৭২)। তাছাড়া কবিতা গল্প, প্রবন্ধ ও নাটক মিলে তার মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ টিরও বেশি। 

বীর মুক্তিযোদ্ধা ইখতিয়ার চৌধুরী ১৯৫৪ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে  লেখাপড়া করেছেন। ইখতিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ে চাকরি করতেন। ইখতিয়ার কয়েকটি দেশের রাষ্ট্রদূত ছিলেন। সর্বশেষ তিনি স্পেনের রাষ্ট্রদ্রুত হিসেবে অবসরে যান।

এছাড়া জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন ইখতিয়ার। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জনে ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি থাকাকালীন কুটনৈতিক লড়াইয়ের ঘনিষ্ট অংশীদার হিসেবে অবদান রাখেন। উপন্যাস, গল্প ও ভ্রমন কাহিনীসহ তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা ৩৯ টি। 

ইমতিয়ার শামীম ১৯৬৫ সালে জন্ম গ্রহণ করেন। তার প্রথম উপন্যাস “ডানাকাটা হিমের ভেতর”। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করেন। পরবর্তী জীবনে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হোন।

বর্তমানে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় উপ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ২০২০ সালে কথা সাহিত্যে পুরস্কার পান। গল্প, প্রবন্ধ উপন্যাস ও শিশুতোষ রচনা মিলে তার মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪৪ টি।

উল্লিখিত তিন ভাইয়ের মধ্যে বড় ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জুলফিকার মতিন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাবার পর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, এই পুরস্কার আমাদের ভাইদের সাহিত্য চর্চা এবং এই অঙ্গনে আমাদের অবদানের একটি স্বীকৃতি বলে আমি মনে করি। 

উল্লাপাড়ার রামগাঁতী গ্রামের চৌধুরীর পরিবার খ্যাত একই পরিবার থেকে তিন ভাই পর্যায়ক্রমে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় উল্লাপাড়ার মানুষ অত্যন্ত আনন্দিত। তাদের সংশ্লিষ্ট সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান জানান, উল্লিখিত তিন প্রথিতযশা লেখক উল্লাপাড়ার গর্ব। আমরা তিন ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই। 

উল্লাপাড়া সরকারি আকবর কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শামীম হাসান জানান, সলপের চৌধুরী পরিবার সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। এই পরিবারের তিন কৃতি সন্তান বাংলা একাডেমির পুরস্কার পাওয়ায় আমরা সবাই আনন্দিত।

সর্বশেষ

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

এই বিভাগের আরও খবর

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->