ই-পেপার | | বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
muktoprovat
3
ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি আনপ্যাকড ২৪-এ উন্মোচিত হলো গ্যালাক্সি এআই

ফোন যেভাবে সবসময় ব্যবহৃত হয়ে আসছে সেখান থেকে রূপান্তরের প্রতিশ্রুতি সহ অনুষ্ঠানে স্যামসাংয়ের সবচেয়ে বড় আকর্ষণ – গ্যালাক্সি এআই উন্মোচন করা হয়।
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৪, ০৬:১৫
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৪, ০৬:১৫

বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমী মানুষের এক বছরেরও বেশি অপেক্ষার পালা ফুরিয়েছে; অবশেষে গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪ -এ স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবনগুলো উন্মোচন করা হয়েছে।

গত ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত আকর্ষণীয় এই আয়োজন থেকে স্যামসাংয়ের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ ডিভাইস এস২৪ সহ আরও অনেক কিছু নিয়ে আসার ঘোষণা দেয়া হয়।

ফোন যেভাবে সবসময় ব্যবহৃত হয়ে আসছে সেখান থেকে রূপান্তরের প্রতিশ্রুতি সহ অনুষ্ঠানে স্যামসাংয়ের সবচেয়ে বড় আকর্ষণ – গ্যালাক্সি এআই উন্মোচন করা হয়।

গ্যালাক্সি আনপ্যাকডের আগের আয়োজনগুলোর মতো এবারও বছরের সেরা আকর্ষণ ছিলো সর্বাধুনিক ও সবচেয়ে সেরা ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস২৪, এস২৪+ ও এস২৪ আলট্রা। আগের ফোনগুলোর চেয়ে দ্রুত ও অনেক বেশি কার্যকর পারফরমেন্সের নিশ্চয়তা দিতে এবারের এস২৪ ডিভাইসে ব্যবহার করা হয়েছে আরও উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার।

স্যামসাং’র ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৪ আলট্রায় ফ্ল্যাট ডিসপ্লে ও টাইটানিয়াম ফ্রেমের পাশাপাশি, নক্ষত্ররাজির ছবিও জুম করে নিখুঁতভাবে তুলতে সক্ষম এমন ক্যামেরা ব্যবহার করা হয়েছে! একইসাথে, এ বছর ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট আপগ্রেড করেছে স্যামসাং। ডিভাইসগুলো মার্বেল গ্রে, কোবাল্ট ভায়োলেট, অনিক্স ব্ল্যাক, অ্যাম্বার ইয়েলো, অরেঞ্জ, লাইট ব্লু ও লাইট গ্রিন রঙে পাওয়া যাবে।

নতুন গ্যালাক্সি ডিভাইসগুলোতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি নিয়ে আসা হচ্ছে তা হলো- গ্যালাক্সি এআই। নতুন সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি এটি নিরবচ্ছিন্ন যোগাযোগ, সৃষ্টিশীলতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলা এবং সীমাহীন সৃজনশীলতা প্রকাশের মধ্য দিয়ে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সমৃদ্ধ করবে।

গ্যালাক্সি এআইয়ে ফিচার হিসেবে রয়েছে এআই ওয়ালপেপার, রিয়েল-টাইম ফোন কল ট্রান্সলেশন, ম্যাজিক এডিটরের মতো ফটো এনহান্সমেন্ট টুল, এআই-সমৃদ্ধ জুম-ইন, কি-বোর্ডে পাঁচটি কনভার্সেশনাল টোন এবং এআই-চালিত নোটস অ্যাপ। এস২৪ ডিভাইসের মাধ্যমে জনসমক্ষে এ সিস্টেমটি উন্মোচন করেছে স্যামসাং।   

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিভাইসগুলির জন্য ৭ বছরের নিরাপত্তা আপডেট এবং ৭ম জেনারেশনের ওএস আপগ্রেড ঘোষণা করেছে।

উপরন্তু, দর্শকরা  অনুষ্ঠানে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি রিং ফিটনেস ট্র্যাকারের একটি ঝলক ও দেখতে পেয়েছেন।

নতুন সব সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে এমন রূপান্তরযোগ্য প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪। অনুষ্ঠানটিতে উদ্ভাবনের বিশ্বে স্বাগত জানানো হয় বর্তমানের প্রযুক্তিপ্রেমীদের। 

গ্যালাক্সি এস২৪, গ্যালাক্সি এস২৪ প্লাস এবং  গ্যালাক্সি এস২৪ আলট্রা  -এর দাম যথাক্রমে  ৭৯৯, ৯৯৯ এবং ১,২৯৯ ডলার।

বাংলাদেশে শীঘ্রই প্রি-অর্ডার শুরু হতে যাচ্ছে!

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

এই বিভাগের আরও খবর

মাইবিএল অ্যাপে মিলবে ডাক্তার ও ওষুধ: বাংলালিংক ও ক্লিনিকলের চুক্তি

মাইবিএল অ্যাপে মিলবে ডাক্তার ও ওষুধ: বাংলালিংক ও ক্লিনিকলের চুক্তি

পাকিস্তান থেকে ‘জেএফ-১৭’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

পাকিস্তান থেকে ‘জেএফ-১৭’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী

‘এক দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম’

‘এক দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম’

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.