ই-পেপার |
সোমবার, ২৫ মে ২০২৬ |
muktoprovat
3
‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
বদলগাছী

টিআর কর্মসূচি: কাজ না করেই টাকা আত্মসাত

সরকারী কাজের ব্যপারে সাধারণ মানুষ কিছু্রই জানেনা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জোগসাজসে টাকা উত্তোলন করা হয়েছে।
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪, ০২:০৬
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪, ০২:০৬

নওগাঁর বদলগাছী উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষন(টি,আর)কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক(এমপি)উন্নয়ন ৩য় কিস্তির প্রকল্প কাগজ-কলমে আছে, বাস্তবে নেই।

এসব প্রকল্পের বরাদ্দকৃত টাকা পরিশোধও করা হয়েছে। সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।সেখানে নেই কোন প্রকল্পের সাইনবোর্ড। সরকারী কাজ সমন্ধে জানেনা সেখানকার কোন ব্যক্তিবর্গ ও জনসাধারনেরা।

জানেনা কেউ, যে এখানে বরাদ্দ কতো।আর এই প্রকল্পের জন্য সাবিনা ইয়াসমিন নিলুর স্বামী সহোরাব হোসেন কে প্রকল্প সভাপতি করে কোন কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মইনুল ইসলামকে ম্যানেজ করে সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে।

সরকারি পরিপত্র অনুযায়ী টি,আর প্রকল্পের কাজ করার সময় প্রকল্পের নাম, টাকার পরিমাণ ইত্যাদি উল্লেখ করে সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও তা টাঙানো হয়নি। চুক্তি অনুযায়ী রাস্তার কাজ করা হয়নি।

এলাকাবাসী বলেন, বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণের এখনো কোন কাজ করা হয়নি।

বদলগাছী উপজেলা প্রকল্প ব‍্যস্তবায়ন অফিস সুত্রে জানা যায়,২০২২-২৩ অর্থবছরেগ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষন(টি,আর)কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক(এমপি)উন্নয়ন ৩য় কিস্তির প্রকল্পে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কারকরণ কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।

সরেজমিনে, আধাইপুর ইউপির বেগুনজোয়ার গ্রামে গিয়ে দেখা যায় মসজিদ থেকে বিদ‍্যালয় পর্যন্ত মাটির রাস্তায় কোন মাটি কাটার কাজ হয় নি। সেখানে নেই কোন সাইনবোর্ড। কেউ জানে না যে এই রাস্তায় মাটি কাটার কাজে সরকার বরাদ্দ দিয়েছে।

স্থানীয় গ্রামবাসী বলেন, এখানে মাটি কাটার কাজ আছে কৈ কেউতো এখানে মাটি কাঁটে নি। এটা কার কাজ। দেখেন গত কয়েক বছর ধরে এই রাস্তায় কোন মাটি কাটে নি কেউ।

প্রকল্পটির সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড মেম্বার আমিনুল বলেন, বেগুনজোয়ার গ্রামে মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ‍্যালয় পর্যন্ত কোন রক্ষণাবেক্ষন বা মাটি কাটার কাজ হয় নি। কাজ টি কে পেয়েছে তাও জানি না।   

এ ব‍্যপারে আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল কবির পল্টন বলেন, এই কাজ কে পেয়েছে আমি জানি না। তবে ওখানে কোন প্রকার কাজ হয় নি। আপনি খোঁজ নিয়ে দেখেন।

প্রকল্পটির সভাপতি সহোরাব হোসেন বলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কারকরণ কাজের জন‍্য আমাকে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।প্রকল্প কাজের মেয়াদ শেষ হয়েছে।এখনো কাজ করা হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইনুল ইসলাম বলেন, আমি কিছু বলতে পারবো না।আপনাদের যা ইচ্ছা তাই করেন।

এ ব‍্যপারে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল বলেন, আমি এখানে নতুন এসেছি। প্রকল্পটি সম্পর্কে খোঁজ নিয়ে ব‍্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

হ্যাটট্রিক মিশনের আগে আফঈদাকে সরিয়ে সাফে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

এই বিভাগের আরও খবর

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনাইমুড়ীতে সম্পত্তি দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যার পর লাশ গুম: ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে: ওসির অনুরোধ ‘নিউজ করবেন না’

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

চাটখিলের আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৪ জুন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->