ই-পেপার | | বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
muktoprovat
3
ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
লাইফ স্টাইল

ঢাকার বায়ুর মান মারাত্মকভাবে কমছে: যা করণীয়

এমন দুর্যোগপূর্ণ স্কোর এ শহরের বায়ুর মানে একটি মারাত্মক পতনের ইঙ্গিত। শুধু তাই নয়, গোটা ২০২৩ জুড়ে ঢাকাবাসী মাত্র আট দিন ‘ভালো’ মানের বায়ু উপভোগ করতে পেরেছেন, যা ২০১৬ থেকে ২০২৩ এর মধ্যে ছিল মাত্র ৪৭ দিন।
অনন্যা আক্তার
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪, ০৬:৫৪
অনন্যা আক্তার
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪, ০৬:৫৪

নতুন বছরের প্রথম দিনেই ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ঠেকেছে ৩০০ -তে। বায়ু দূষণের সর্বোচ্চ  মাত্রা নিয়ে এদিন বিশ্বের ১০৯টি শহরের মধ্যে শীর্ষে অবস্থান করেছিল ঢাকা।

এমন দুর্যোগপূর্ণ স্কোর এ শহরের বায়ুর মানে একটি মারাত্মক পতনের ইঙ্গিত। শুধু তাই নয়, গোটা ২০২৩ জুড়ে ঢাকাবাসী মাত্র আট দিন ‘ভালো’ মানের বায়ু উপভোগ করতে পেরেছেন, যা ২০১৬ থেকে ২০২৩ এর মধ্যে ছিল মাত্র ৪৭ দিন। এই আট বছরে বাতাসের মান ‘বিপজ্জনক’ ছিল ৫৫ দিন, ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ ছিল ৫৪১ দিন এবং ‘সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর’ ছিল ৭৭৮ দিন।    

ঢাকায় বায়ুমানের এমন বিপজ্জনক অবনতি রুখতে দ্রুত প্রয়োজন পদক্ষেপ গ্রহণ। ঢাকার মোড়ে মোড়ে চলছে বিভিন্ন পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ; ফলে বাতাসের সাথে বিপুল পরিমাণে ধুলাবালি মিশে যাচ্ছে। ফ্রন্টিয়ার্স ফর সাসটেইনেবল সিটিজ’র সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে ২০০৩ থেকে ২০১৯ এর মাঝে ঢাকায় পিএম১০ ( বাতাসে ভেসে বেড়ানো পদার্থ, যেমন ধুলা) ও পিএম২.৫ (অতিক্ষুদ্র বস্তুকণা) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ছয় ও নয় গুন বেশি। গত ১০ জানুয়ারি তে ঢাকার বাতাসে পিএম ২.৫ এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩৩ গুণের বেশি ছিল।

ঢাকার বায়ুমণ্ডলে এমন বিপজ্জনক মিশ্রণ যোগ করার পেছনে প্রধানত দায়ী যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও শিল্প কারখানা থেকে নিষ্কাশিত দূষিত গ্যাস ও কেমিক্যাল ও অনুপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা। এর ফল? রাজধানীবাসীর মধ্যে শ্বাসতন্ত্র ও হৃদরোগে আক্রান্তের ক্রমবর্ধমান সংখ্যা, যেখানে সবচাইতে বেশি ভুগছে শিশু ও প্রবীণসহ স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা মানুষেরা – শ্বাস নেয়া হয়ে উঠছে কষ্টকর।

তাই, জনস্বাস্থ্যের কল্যাণ নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গাছ-গাছালির সমন্বয়ে প্রাকৃতিক বায়ু পরিশোধক হিসেবে কাজ করে এমন ‘গ্রিন স্পেস’ নির্মাণ করার উদ্যোগ নেয়ার পাশাপাশি, এক্ষেত্রে জনগনকে উৎসাহিত করার মাধ্যমে ঢাকার বায়ুদূষণের অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।

খোলামেলা বর্জ্য পোড়ানো এবং অতিরিক্ত ল্যান্ডফিল আবর্জনার ক্ষতিকারক পরিণতি হ্রাস করার ক্ষেত্রে, রিসাইকেল প্রোগ্রাম ও ‘বর্জ্য থেকে শক্তি’ প্রকল্পগুলির মত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমগুলি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তাছাড়া, বৈদ্যুতিক যানবাহন অথবা বায়ু পরিশোধন প্রযুক্তি স্থাপনের মত প্রযুক্তিগত উদ্ভাবন বায়ুদূষণের বিরুদ্ধে হতে পারে বেশ কার্যকর। পাশাপাশি, ঘরের ভেতরে এয়ার পিউরিফায়ারের ব্যবহার নিরাপদ শ্বাস-প্রশ্বাস নিশ্চিত করে ঢাকাবাসীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করবে।

শহুরে ব্যস্ত জীবনে আমরা আমাদের বেশিরভাগ সময় অফিস অথবা বাসার ভেতর কাটিয়ে দেই। ফলে এই সময়টুকু দূষণমুক্ত শ্বাস নিতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ, যা এমন অত্যাধুনিক এয়ার পিউরিফায়ারের মাধ্যমে সম্ভব।

ইদানিং বাজারে এমন অনেক এয়ার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে, যা ক্ষতিকারক দূষক অপসারণের পাশাপাশি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণা সনাক্ত করে বাতাস পরিষ্কার রাখে। বিভিন্ন কভারেজ ও স্মার্ট ডিটেকশন ফিচারে সমৃদ্ধ এয়ার পিউরিফায়ার ব্র্যান্ডগুলোর মধ্যে গ্লোবাল ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং অন্যতম।  

সম্প্রতিকালের ড্রোন শটস অথবা উচু ভবন থেকে তোলা ছবিগুলো দেখলেই মনে হয় কুয়াশার মত একটি আস্তরণ  এ শহরকে  আবরণে ঢেকে রেখেছে, যাকে বলা হয় ‘স্মগ।’এমনকি, এই ধোঁয়াশার কারণে সামান্য দূরের জিনিসও স্পষ্টভাবে দেখতে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ঢাকার বায়ুমানের এমন আশঙ্কাজনক হ্রাস মোকাবিলায় যথেষ্ট মনোযোগসহ একটি সম্মিলিত উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরি। এই দূষণের কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করে, পদক্ষেপ গ্রহণে সবাইকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এর পাশাপাশি, বিশ্বের অন্যান্য সফল মডেলগুলো থেকে শিক্ষা নিয়ে সৃজনশীল সমাধান বের করতে হবে। ঢাকার বায়ুর গুণমান পুনরুদ্ধার করে রাজধানীর নাগরিকদের জন্য একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করার সময় এখনই।

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

এই বিভাগের আরও খবর

মুঘল রাজকুমারী জেবুন্নেসা থেকে তারেক রহমানের বিড়ালের নামকরণ ‘জেবু’

মুঘল রাজকুমারী জেবুন্নেসা থেকে তারেক রহমানের বিড়ালের নামকরণ ‘জেবু’

সাইবেরিয়ান বিড়াল জেবু, বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়া ও যত্ন

সাইবেরিয়ান বিড়াল জেবু, বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়া ও যত্ন

লাউ খেলে ত্বকের যেসব উপকার হয়

লাউ খেলে ত্বকের যেসব উপকার হয়

ঠান্ডার সমস্যা থেকে রেহাই পেতে

ঠান্ডার সমস্যা থেকে রেহাই পেতে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.