ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
নাটোর—৪

নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নৌকার কর্মী-সমর্থকদের নিয়ে শান্তি সভা

‘প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মী-সমর্থক নিয়ে আমরা বঙ্গবন্ধুর প্রতীক নৌকার নির্বাচন করেছি। গুরুদাসপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’—মেয়র শাহনেওয়াজ আলী
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৮ জানুয়ারী ২০২৪, ০৬:০২
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ৮ জানুয়ারী ২০২৪, ০৬:০২

নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নৌকার কর্মী-সমর্থকদের নিয়ে শান্তি সভা করেছেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী। পৌর সদরের চাঁচকৈড় বাজারস্ত দলীয় কার্যালয়ে সোমবার বেলা ১১টায় শুরু হয়ে ওই আলোচনা চলে দুপুর ১টার দিকে।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রয়াত সংসদ সদস্যের ছেলে আসিফ আব্দুল্লাহকে (ট্রাক) ২২ হাজার ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।

বিজয়ের পরে যে কোনো সহিংসতা রোধে ওই শান্তি সভার আয়োজন করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেয়র শাহনেওয়াজ আলী। সভায় উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শ নেতাকর্মী-সমর্থক উপস্থিত হন। এসময় মেয়র শাহনেওয়াজ আলী কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আচরণ বিধি নিয়ে দিক নির্দেশনা দেন।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মী-সমর্থক নিয়ে আমরা বঙ্গবন্ধুর প্রতীক নৌকার নির্বাচন করেছি। গুরুদাসপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করেছেন এই আসনের ভোটাররা।  তবে বিজয়ের উল্লাসে অতিউৎসাহিত হয়ে অন্য কারো সমর্থকদের সাথে বিরুপ আচরণ করা যাবেনা।’

তিনি বলেন, নৌকার বিজয়ের পরও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিজয় উল্লাস করেননি তারা। এখন শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মী-সমর্থকদের নিয়ে শান্তি সভা করেছেন তিনি। এই সভায় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য- সিদ্দিকুর রহমান নৌকা প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১১৩৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ট্রাক প্রতিকে পেয়েছেন ৯০৭৪৮ ভোট।
 
সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->