ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

ফুলবাড়ীতে কমেছে আদার দাম, বেড়েছে রসুনের

 অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩ জানুয়ারী ২০২৪, ০৬:৩৩
 অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩ জানুয়ারী ২০২৪, ০৬:৩৩

দিনাজপুরের ফুলভাড়ীতে কেজিতে আদার দাম কমেছে ৪৫ থেকে ৫০ টাকা। আর বেড়েছে রসুনের দাম কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা। তবে বেশিরভাগ সবজির দাম  কেজিতে ১৫ থেকে ৪০ টাকা বাড়লেও কিছু কিছু সবজির দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

বুধবার (৩ জানুয়ারি) সকালে ফুলবাড়ী পৌর বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিতে ১৫ থেকে ৪০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ৩০ টাকা থেকে বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় এবং ৫টাকা কেজি দরের মুলা বেড়ে ১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ৭৫ টাকা কেজির করলা কমে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

একইভাবে ৭৫ টাকা কেজির পটল এখন বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়, ৭০ টাকা কেজি দরের দেশি আলু বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৫০ থেকে ৬০ টাকায়, ৯০ টাকা কেজি দরের মুড়িকাটা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ৮০ টাকা কেজির শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। এদিকে ৫০ টাকা কেজি দরের কাঁচা মরিচ ৬০ টাকায়।

গত সপ্তাহে আমদানিকৃত আদা বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। এখন সেই আদা বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজিতে। ২১০ থেকে ২১৫ টাকা কেজি দরের দেশি আদা বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজিতে। এতে প্রতি কেজিতে প্রকার ভেদে আদার দাম কমেছে ৪০ থেকে ৫০ টাকা।

অপরদিকে গত সপ্তাহে চায়না রসুন ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন সেই রসুন বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকা কেজি দরে। একইভাবে ২০০ টাকার দেশি রসুন বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে। এতে উভয় রসুনের দাম বেড়েছে প্রকার ভেদে প্রতি কেজিতে ৫০ থেকে ৬০টাকা। 

পৌর বাজারের কালীবাড়ী এলাকার হোটেল ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা বলেন, সবজির দাম কমলেও রসুনের দাম বেড়ে যাওয়ায় চাহিদানুযায়ী রসুন কেনা সম্ভব হচ্ছে না। এ কারণে কম রসুন দিয়েই হোটেলের তরিতরকারি রান্না করতে হচ্ছে।   

সবজি বিক্রেতা শ্যামল সরকার বলেন, মোকামে সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বেশির ভাগ সবজির দাম কমে এসেছে। তবে কয়েকদিনের মধ্যে সবধরণের সবজি ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাবে।

পাইকারি সবজি বিক্রেতা নবিউল ইসলাম বলেন, পাইকারি বাজারে সব ধরণের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। তবে দেশি ও চায়না উভয় রসুনেরই সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই প্রতি কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। এ কারণে খুচরা বাজারেও রসুনের দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে রসুনের দামও কমে আসবে।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->