ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

যেখানে ভোটের সরঞ্জাম যায় হেলিকপ্টারে

মোঃ ইব্রাহিম শেখ, চট্রগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩
মোঃ ইব্রাহিম শেখ, চট্রগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের বড়মদক বাজার কেন্দ্রটি দুর্গম এলাকায়। ইঞ্জিনচালিত নৌকায় থানচি সদর থেকে বড়মদক পৌঁছাতে সময় লাগে ৮ ঘণ্টা; তাও এক নৌকায় চার–পাঁচজনের বেশি যাওয়া যায় না।

শুষ্ক মৌসুমে পানি কম থাকায় সময় আরও বেশি লাগে; নৌকা আটকে যায়। যাত্রীদের অর্ধেক হেঁটে আবার অর্ধেক নৌকায় যেতে হয়।

বড়মদকের মত বান্দরবানের কোনো কোনো কেন্দ্র যেমন দুর্গম পাহাড়ি এলাকায়, তেমনই মোবাইল নেটওয়ার্কবিহীন। এসব কেন্দ্রে ভোটারদের হেঁটে আসতেই সময় লাগবে ৪ থেকে ৫ ঘণ্টা।

কোনো কোনো কেন্দ্রে ভোটারদের ভোটের একদিন আগে আসতে হবে। এতে নৌকা ও খাওয়া–দাওয়া মিলে একজন ভোটারের খরচ পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা। এসব দুর্গম কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে প্রতিবছরই হেলিকপ্টার ব্যবহার করা হয়।

রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা বলেন, আমার ইউনিয়নে সবচেয়ে দুর্গম কেন্দ্র বড়মদক বাজার কেন্দ্র। এখানে নির্বাচনি সরঞ্জাম আনা–নেওয়ার ক্ষেত্রে প্রতিবার হেলিকপ্টার ব্যবহার করা হয়।

তবে সাঙ্গু নদীর উৎপত্তিস্থল একেবারে মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় ভোটারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেখান থেকে ভোটকেন্দ্রে আসতেই একদিন সময় লাগে। শীতের শুষ্ক মৌসুমে এক নৌকায় চারজনের বেশিও উঠা যায় না; ভাড়া লাগে পাঁচ থেকে ছয় হাজার টাকা।

তবে যেহেতু দুর্গম এলাকায় কেন্দ্র, তাই ভোটারদের অবশ্যই একদিন আগে আসতে হবে। খাওয়া–দাওয়াসহ সবকিছু মিলিয়ে ভোটারদের খরচ আড়াই থেকে তিন হাজার টাকা চলে যাবে। একজন সাধারণ জুমচাষি এত টাকা খরচ করে ভোট দিতে আসবে কিনা সন্দেহ।

বান্দরবানের মোট ১৮২টি ভোটকেন্দ্রের মধ্যে নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনি সরঞ্জাম আনা–নেওয়ার জন্য ১২টিতে হেলিকপ্টার ব্যবহারের কথা রয়েছে। এছাড়া রুমা উপজেলার তিনটি, রোয়াংছড়ির একটি এবং আলীকদম উপজেলার একটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার ব্যবহার হবে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, দুর্গম পথ এবং দূরত্ব বিবেচনা করে পরবর্তীতে কেন্দ্র বাড়ানো কর্তৃপক্ষের বিষয়। একমাত্র নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

আমাদের লক্ষ্য এখন ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে। থানচির রেমাক্রী ইউনিয়নের চারটি এবং তিন্দু ইউনিয়নে তিনটি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এসব কেন্দ্রে নির্বাচনি সব সরঞ্জাম একদিন আগে যাবে।

দুর্গম এলাকায় সার্বিক প্রস্তুতির বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, এসব কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা একদিন আগে যাবেন। এমনও হতে পারে দুইদিন আগেও যেতে পারে, সেটা নির্ভর করবে আবহাওয়ার ওপর। তাদের সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীও থাকবে।

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->