ই-পেপার |
রবিবার, ৯ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
নাটোর-৪

ট্রাকের ভোট চাইলে পিচমোড়া করে বেঁধে রাখার নির্দেশ নৌকার প্রার্থীর

নৌকার সিদ্দিকুর রহমানকে বলতে শোনা যায়- কোনো নৌকার মেম্বর, চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিচমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বর, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ট্রাক প্রতীকে কোনো চেয়ারম্যান ভোট চাইলে, তাকে পিচমোড়া করে বেঁধে রাখার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দলমনোনীত প্রার্থী  (নৌকা) সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। নির্বাচনী কর্মী সভায় দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

রবিবার রাতে বড়াইগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় আয়োজিত নির্বাচনী কর্মী সভায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট না দেওয়ার হুমকি দিয়ে নৌকার কর্মী সমর্থকদের ওই নির্দেশ দেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। চলতি বছরের শেষের দিকে নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) উপনির্বাচনে নৌকা নিয়ে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারো আওয়ামী লীগ তাকেই দলীয় প্রতীক নৌকা দিয়েছে।

এই আসনে মোট আট প্রার্থী মাঠে থাকলেও প্রকৃতপক্ষে নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে নৌকার সিদ্দিকুর রহমানকে বলতে শোনা যায়- কোনো নৌকার মেম্বর, চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিচমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বর, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।

তবে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী মোবাইল ফোন না ধরায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন মোবাইল ফোনে বলেন, প্রার্থী নিজেই হুমকি দিচ্ছেন। বিষয়টি নির্বাচনী আচরণ বিধির পরিপন্থি। এর আগেও সিদ্দিকুর রহমানের লোকজন তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এখন হুমকি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করবেন।

বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ’র পিতা আব্দুল কুদ্দুস এই আসনে নৌকা নিয়ে পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। এক মেয়াদে প্রতীমন্ত্রীও ছিলেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী শোভনের পক্ষে ভোটের মাঠে রয়েছেন তিনি। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্যই তারা নৌকায় না চড়ে ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্র প্রার্থীর ট্রাকে উঠেছেন। অথচ নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিভিন্নভাবে হুমকি দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।

সহাকারী রিটার্নিং কর্মকর্তা বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, এবিষয়ে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ দিলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

এই বিভাগের আরও খবর

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->