ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

তিতাসে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় ৩ জনকে আসামী করে মামলা

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯
মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুন্সি (৪২) হত্যার ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ নাম অজ্ঞাত রেখে সোমবার রাতেই  হত্যা মামলা করেছে নিহতের স্ত্রী রুজিনা আক্তার(২৮)।

মামলার বাদী রুজিনা আক্তার বলেন, দুই বছর পূর্বে একই  গ্রামের সাইদুলের সাথে তার স্বামীর মারামারি হয়ে ছিল, সেই ঘটনার জের ধরেই মোস্তফাকে হত্যা করেছে তারা। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

কখন বাসা থেকে মোস্তফা বের হয়েছে জানতে চাইলে রুজিনা বলেন, দুপুরে খাবার খেয়ে বের হয়েছে আছর নামাজের পর খবর পাই আমার স্বামীকে মেরে ফেলেছে এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পরেন।

ঘটনার সময় উপস্থিত মহিউদ্দিন, গোপাল ও শরিফ বলেন, মোস্তফাসহ আমরা ৪ জনে তাস খেলতে ছিলাম হঠাৎ করে সাইদুলসহ আরও একজন এসে মোস্তফাকে অতর্কিত ছুরিকাঘাত করে, আমরা ধরতে গেলে আমাদেরকেও ভয় দেখিয়ে চলে যায়।

এবিষয়ে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে বললে তারা সাংবাদিকদের জানান, যাকে হত্যা করা হয়েছে (মোস্তফা) সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এবং যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তারাও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। 

এলাকাবাসী আরও জানায়, এই হত্যা কান্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে, এটা খুবই দুঃখজনক দাবি করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন,৷ যাকে হত্যা করা হয়েছে সে আমার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তবে কি করতো তা আমি জানিনা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা করেছে।

আমরা আসামী ধরতে একাধিক টিম মাঠে কাজ করছি। কি কারনে হত্যার ঘটনা ঘটেছে জানতে চাইলে ওসি বলেন বাদীর এজাহার সুত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে হত্যা কান্ড ঘটিয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হারুন মিয়ার চায়ের দোকানের সামনে বসে তাস খেলার সময় এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। 

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->