ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

দেশজুড়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আজ ১৬ ডিসেম্বর। ৫২তম মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে দিবসটি উদযাপন করা হয়ে। মুক্ত প্রভাতের সংবাদদাতাদের পাঠানো খবর
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮

সিংড়ায় মহান বিজয় দিবস উদযাপন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ই ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে সূচনা করা হয়।

পরে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, উপজেলা ও পৌর আ’লীগ, সিংড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম প্রমুখ।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, কুচকাওয়াজ ও ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।


সিরাজগঞ্জে মহান বিজয় দিবসে বিএনপির শ্রদ্ধা

মো. দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার সকালে শহরের ই.বি রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ নেতৃত্বে নেতাকর্মীরা এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্মাদক মোস্তফা নোমান আলাল, বিএনপির নেতা এ্যাডভোকেট রফিক সরকার, এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, এ্যাডভোটেট দুলাল ও  জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক সংসদ রোমানা মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্য বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশের মানুষ সেই স্বাধীনতা ভোগ করতে পারছে না।

মানুষের বাকস্বাধীনতা নেই। দেশে গনতন্ত্র নেই। তাই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজনীতির মাঠে নেমেছি। আমরা জনগনে অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবো-ইনশাআল্লাহ।


সিরাজগ‌ঞ্জে মহান বিজয় দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

আজ  মহান বিজয় দিবস- উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অ‌তি‌থি হিসা‌বে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে পুলিশ সুপার আ‌রিফুল রহমান মন্ডল। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ যে, রক্তঝরা সংগ্রামের পথ বেয়ে এসেছিল আমাদের কাংখিত স্বাধীনতা, মুক্ত আকাশে উড়েছিল লাল-সবুজের ঝাণ্ডা। সেই বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে সমৃদ্ধ আগামীর স্বপ্নে চোখ রাখা বাংলাদেশ আবারও জানাল- এ জাতিকে দাবিয়ে রাখা যাবে না।

মহান বিজয় দিবসের অনুষ্ঠান শে‌ষে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।


কাল‌কি‌নি‌তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

এম এ কাইয়ুম, কালকিনি (মাদারীপুর) প্রতিতিনিধি

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উত্তম কুমার দাশ এর সা‌র্বিক ব‌্যবস্থাপনায় কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লেজ মা‌ঠে উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল, কলেজের শিক্ষার্থী ও থানা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন এর ম‌ধ্যে দি‌য়ে উদযা‌পিত হ‌য়ে‌ছে মহান বিজয় দিবস।

এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সহকারী ক‌মিশনার কা‌য়েসুর রহমান,কৃ‌ষি অ‌ফিসার মিল্টন বিশ্বাস, উপ‌জেলা প্র‌কৌশলী রেজাউল ক‌রিম,বীর মুক্তি‌যোদ্ধা আঃ মা‌লেক হাওলাদার,বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল জ‌লিল, প্রধান শিক্ষক বি.এম.হেমা‌য়েত হো‌সেন,ও‌সি নাজমুল হাসানসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


লালপুরে মহান বিজয় দিবস উদযাপন

শামসুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলিসহ বীর মুক্তিযোদ্ধা ও কর্মকর্তাগণ।

কর্মসূচির মধ্যে ছিল, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন; ৩১ বার তোপধ্বনি; উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লসগাইড, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠান ও শরীরচর্চা প্রদর্শনী মহিলা সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান; ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান; বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা; সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা; হাসপাতাল ও মাদ্রাসা এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ সর্বসাধারণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশবিজয় দিবস

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->