ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
পুঠিয়ায় ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে

চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে একই পরিবারের চারজনসহ ৫ জনের মৃত্যু

নিহত ইনসাব আলীসহ তার ছয় ছেলে মেয়ের মধ্যে এক ছেলে এক মেয়ে ও নাতনি শারমিন দুর্ঘটনায় মারা গেছেন। একইসাথে মারা গেছেন সিএনজি চালকও। বর্তমানে ওই পরিবারে ইনসাফের ছেলেমেয়েদের মধ্যে আইয়ুব, সাইদ, শাহানারা ও আন্না বেঁচে আছেন।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৫:০৬
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৫:০৬

চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। রাতেই নিহতদের লাশ গ্রামের বাড়িতে আনার কথা রয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্তপুর গ্রামের ইনসাব আলী ইউসুফ (৭৫), তাঁর ছেলে লাবু (৩৫), মেয়ে পারভিন বেগম (৩৫) নাতনি শারমিন আক্তার (১৭) ও একই ইউনিয়নের মুকিমপুর গ্রামের মো. তোফাজ্জলের ছেলে সিএনজি চালক মোখলেসুর রহমান (৪০)। এরমধ্যে বৃদ্ধ ইনসাবের নাতনি শারমিন আক্তারের বাড়ি পার্শবর্তী বাকিদেবপুর গ্রামে। তিনি রাজশাহীর শাহমখদুম কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসার জন্য একই পরিবারের চারজনকে নিয়ে সিএনজিটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোরগামী টিসিবির পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেলপুকুরে এসে সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচজন মারা যান। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয়েছিল তাঁদের সবাই হাসপাতালে আসার আগেই মারা গেছেন। নিহতদের মধ্যে দুজন নারীও আছেন।

এদিকে মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই স্বজনদের আহাজারিতে গুরুদাসপুরের মকিমপুর গ্রামের বাতাস ভারি হয়ে উঠে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, নিহত ইনসাব আলীসহ তার ছয় ছেলে মেয়ের মধ্যে এক ছেলে এক মেয়ে ও নাতনি শারমিন দুর্ঘটনায় মারা গেছেন। একইসাথে মারা গেছেন সিএনজি চালকও। বর্তমানে ওই পরিবারে ইনসাফের ছেলেমেয়েদের মধ্যে আইয়ুব, সাইদ, শাহানারা ও আন্না বেঁচে আছেন।

নিহত লাবুর স্ত্রী খালেদা বেগম নয় বছরের ছেলে নাছির ও দুই বছরের মেয়ে মাওয়াকে বুকে জড়িয়ে কান্না করছেন। মাঝে মাঝেই শোকে মুর্ছা যাচ্ছেন। বিলাপ করতে করতে নিহত লাবুর স্ত্রী খালেদা বেগম বলেন, তার শ্বশুর দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। কিছুদিন পর পরই চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতো।

শনিবার কেমো থেরাপি দেওয়ার জন্য শ্বশুরকে নিয়ে তার স্বামী লাবু, দেবরের মেয়ে শারমিন এবং ননদ পারভিন সিএনজিজোগে রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শনিবার দুপুর ১২ টার দিকে। শ্বশুড়ের সাথে তিনি স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে অথৈ সাগরে পড়লেন। 

নিহত ইনসাবের ছেলে আবু সাইদ বলেন, পিতার চিকিৎসার জন্য ভাই-বোনের সাথে তার মেয়ে শারমিনকেও পাঠিয়েছিলেন। কিন্তু তারা আর জীবিত ফিরলেন না। পরিবারের চার সদস্যকে হারিয়ে এখন তারা নিরব নির্বিকার। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, পুঠিয়ায় ঘটা ওই দূর্ঘটনায় নিহত পাঁচজনই গুরুদাসপুরের বাসিন্দা। আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিলুর রহমান জানান, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->