ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

ফুলবাড়ীতে এক ঘন্টায় চার দুর্ঘটনায় দুই মৃত্যু

 অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৭:২৫
 অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৭:২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে এক ঘন্টার ব্যবধানে চারটি সড়ক দুর্ঘটনায় মুরগিবাহী পিকআপ ভ্যানের চালক ও হেলপারের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের রাঙামাটি বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যান্টিন সংলগ্ন সড়কের ওপর।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়জুল্লাহর ছেলে মুরগি বহনকারী পিকআপ ভ্যানের নায়েব আলী (৪২) এবং একই উপজেলার বাঙালিপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মুরগি বহনকারী পিকআপ ভ্যানের হেলপার সফিউজ্জামান (৪০)।

প্রত্যক্ষদর্শী ঘটনাস্থল সংলগ্ন মুদি দোকানী ইকবাল হোসেন (৪৫) ও ফার্মেসী দোকানী গোলাম কিবরিয়া বলেন, রাত আড়াইটার দিকে ঢাকা-মেট্রো-ট-১৬-৫৪৫৪ নম্বরের গম বোঝাই ট্রাক দিনাজপুর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যান্টিন সংলগ্ন সড়কের ওপর সামনের বাম চাকা বাস্ট হয়ে সেখানে বিকল হয়ে পড়ে। এর আগে থেকে অপর একটি ট্রাক দাঁড়িয়েছিল সেখানে।

এর কিছুক্ষণ পর রাত তিনটার দিকে ঢাকা-মেট্রো-ট ১৫-৩৫৮৫ নম্বরের একটি কার্ভাট ভ্যান বিকল হওয়া ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কার্ভাট ভ্যান দুমড়ে মুচড়ে সড়কে ওপর পড়ে।

এর কিছুক্ষণ পর প্রায় সাড়ে তিনটার দিকে দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী একটি মুরগি বহনকারী পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৩-২১৮৭) দ্রুতগতিতে এসে যাওয়ার রাস্তা না পেয়ে কার্ভাট ভ্যানের পেছনে বিকট শব্দে ধাক্কা দেয়।

এ সময় পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে কার্ভাট ভ্যানের চেসিসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

নিহত পিকআপ ভ্যান চালক নায়েব আলীর স্ত্রীর বড়ভাই রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঠাকুরগাঁও সদর থেকে মুরগি নিয়ে নায়েব আলী ও সফিউজ্জামান চাপাইনবাবগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

স্থানীয়রা বলেন, রাঙামাটি বিজিবি ক্যাম্প এলাকায় দুর্ঘটনাকবলিত এলাকা হয়ে পড়েছে। প্রায় সময় এই এলাকার বিভিন্ন স্থানে ছোটবড় দুর্ঘটনা ঘটছে। গতরাতে একসাথে ৪টি যানের দুর্ঘটনা ঘটে। ইতোপূর্বেও একদিনেই ৯টি যানের দুর্ঘটনা ঘটেছিল।

পিকআপের সহকারী নিহত মো. শামিউজ্জামানের সমন্ধি আশরাফুল আলম বলেন, ঠাকুরগাঁও থেকে লেয়ার মুরগি নিয়ে রাত দেড়টায় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় পিকআপটি। পথিমধ্যে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ভোর ৬ টার দিকে পিকআপ মালিকের ফোন পেয়ে ফুলবাড়ীতে এসে মরদেহগুলো সনাক্ত করেন। 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ কেটে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও যানগুলো থানায় আনা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে পিকআপেরা সহকারী শামিউজ্জামানের সমন্ধি আশরাফুল আলম বাদী হয়ে ফুলবাড়ী থানায় সড়ক আইনে মামলা দায়ের করেছেন।

সর্বশেষ

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

এই বিভাগের আরও খবর

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->