ই-পেপার |
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

সড়কের অভাবে সেতুটি ব্যবহার করা যাচ্ছে না

সুবীর দাস, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ০৭:১০
সুবীর দাস, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ০৭:১০

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ওপর নির্মিত জোতবাজার সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক।

এ কারণে বাঁশের সিঁড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে হয় শিশু শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে। ফলে দুর্ভোগের অন্ত নেই এ অঞ্চলের মানুষের।

খোঁজ নিয়ে জানা যায়, সেতুর নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ সড়কের কাজ না করায় সেতুটি কোনো কাজে আসছে না। তাই অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয় শিশু শিক্ষার্থীসহ সবাইকে। নৌকায় এপার থেকে ওপারে যেতে আধা ঘণ্টারও বেশি সময় লাগে। নৌকায় পার হতে হতে স্কুলের ক্লাসের সময় পার হয়ে যায়।

উপজেলার বাইবুল্লাহ গ্রামের সামছুল  রহমান  বলেন, বাধ্য হয়েই বাঁশের মই দিয়ে ওঠানামা করতে হয়। সেতুর এ পারে কোনো স্কুল-কলেজ না থাকায় এভাবেই পারাপার হতে হয় তাদেরকে।

গ্রামের অনেকেই জানান, বন্যার সময় গ্রামগুলোর একমাত্র যোগাযোগ মাধ্যম নৌকা। শিশু শিক্ষার্থীরা জানায়, নৌকায় পারাপারের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। এতে করে সময়মতো স্কুলে না পৌঁছানোর ফলে লেখাপড়ার ক্ষতি হয় এবং শিক্ষকের বকাও খেতে হয়।

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ  জানান, এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মিলন ট্রেডার্সের স্বত্বাধিকারী দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ বলেন, কাজ শুরুর পর মহামারী করোনা আসে। তারপরও ২০২৩ সালে সেতুর নির্মাণ কাজ শেষ করা হয়। সংযোগ সড়কের জন্য বন বিভাগকে বারবার গাছ কাটতে বলা হয়।

কিন্তু তাদের গাফিলতির কারণে সময়মতো গাছ না কাটায় সংযোগ সড়কের কাজ করা যায়নি।

বর্তমান বাজারমূল্য বেশি। আগের রেটে কাজ করা সম্ভব নয়। নতুন রেট দিলে ব্লক দিয়ে সংযোগ সড়কের কাজ করা যাবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফয়েল আহম্মেদ বলেন, ডিজাইনে একটু সমস্যা আছে। আর নরমাল মাটি দিয়ে কাজ করলে সংযোগ সড়ক টিকবে না। তাই ব্লক দিয়ে কাজটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি।

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->