ই-পেপার |
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ |
muktoprovat
3
উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

চাকরিবিধি লঙ্ঘন করে সচিব হয়েছেন তিনি

মো. দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৫:২২
মো. দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৫:২২

সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও অবৈধ প্রক্রিয়ায় অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে জড়িয়ে পড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫নং নওগাঁ ইউনিয়ন পরিষদের সচিব সেলিম রেজা।

সরকারি চাকরিতে বহাল থেকেও কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এমনকি পরিষদ চলাকালেও তাকে দেখা যায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে। এ নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে।

শুধু তা-ই নয়, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকায় ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ পদ ও দলীয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্প, ভাতা কার্ড, ট্যাক্স ও হাট-বাজার থেকে উত্তোলন করা টাকা আত্নসাৎ করার অভিযোগও রয়েছে সেলিম রেজার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বার্হী কর্মকর্তা বরাবর অভিযোগও করেছেন আলী আশরাফ নামের এক ইউপি সদস্য। তবে অনেকেই হেনস্তার ভয়ে এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। 

একজন সরকারি কর্মচারী কীভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদে এলেন সেই তথ্য খুঁজতে গিয়ে জানা যায়, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতার ভাতিজা হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদ ভাগিয়ে নিয়েছেন সেলিম রেজা।

তিনি তেকানী ইউনিয়নের দক্ষিণ বুরুঙ্গী গ্রামের আজাহার আলীর ছেলে। 

তথ্যানুসন্ধানে জানা যায়, ২ জুলাই ২০১৮ সালে কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আব্দুল বারী সভাপতি ও মঞ্জুরুল ইসলাম শিবন চাকলাদার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এরপর ওই বছরের ৭ নভেম্বর সেলিম রেজাকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। 

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, সেলিম রেজা ২০১১ সালে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন পরিষদে সর্ব প্রথম সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তী ২০১৫ সাল থেকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদে সচিবের দায়িত্ব পালন করছেন। 

নওগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য আলী আশরাফ অভিযোগ করে বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-তে  বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না। অথচ সেলিম রেজা পরিষদের সচিব হয়েও দলীয় পদে রয়েছেন। 

তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব সেলিম রেজা পালন করছেন বলে জানিয়ে সভাপতি আব্দুল বারী  বলেন, সেলিম রেজা সরকারি চাকরি নিয়েছে কমিটি হওয়ার অনেক আগেই। উপজেলা আওয়ামী লীগ তাকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, দলীয় পদে থেকে সরকারি চাকরি করার বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় কেউ দলীয় কোন পদে থাকতে পারবেনা। 

নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (মজনু) বলেন, আমি স্ট্রোক করেছিলাম। এ জন্য প্রয়োজন ছাড়া পরিষদে যাওয়া হয়না। তবে সচিবের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হোক। 

নওগাঁ ইউনিয়ন পরিষদের সচিব সেলিম রেজা বলেন, কাজীপুরের তেকানী ইউনিয়নে আমার গ্রামের বাড়ি। তবে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আমার নাম কেন? সে বিষয়ে কিছু বলতে পারবো না। 

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি আমি অবগত নই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

এই বিভাগের আরও খবর

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

তালাকের জেরে প্রবাসীকে খুন, এক বছর পর নোয়াখালীতে ধরা পড়লেন ঘাতক স্বামী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->