ই-পেপার | | বঙ্গাব্দ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ |
muktoprovat
3
জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

সৌদি আরবে স্ট্রোক করে নোয়াখালীর যুবকের মৃত্যু

সৌদি আরবে স্ট্রোক করে নোয়াখালীর যুবকের মৃত্যু

বাগাতিপাড়ায় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক

বাগাতিপাড়ায় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক

ব্রহ্মপুত্রে অষ্টমীর পুণ্যস্নানে লাখো মানুষের ঢল

ব্রহ্মপুত্রে অষ্টমীর পুণ্যস্নানে লাখো মানুষের ঢল

উল্লাপাড়ায় আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

উল্লাপাড়ায় আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গণসংযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৫
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে নির্বাচনী গণসংযোগের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার শুরু করেছেন।

এসময় তার সাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাঘাটা-ফুলছড়ির বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার সময় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে এবার আমি শতভাগ আশাবাদী।

কারণ ছাত্রজীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে আমি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও সম্পৃক্ত রয়েছি।

একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে সবসময় আপোষহীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতি করেছি।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সবসময় দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি।

ছাত্রজীবন থেকে সাঘাটা-ফুলছড়ির স্থানীয় রাজনীতিতেও নেতাকর্মীদেরকে সময় দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটকালীন সময় যেমন বন্যা, খরা ও শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

বঙ্গবন্ধু কন্যা সফল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে সাঘাটা-ফুলছড়ির সার্বিক উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করার সুযোগ পাবো।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য দেশরত্ন শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার সংগ্রামে একজন সারথী হয়ে ভিশন-২০৪১ বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালনের চেষ্টা অব্যাহত থাকবে।

ডিজিটাল বাংলাদেশের রূপকার ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সফল উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল সাঘাটা-ফুলছড়িকে স্মার্ট সাঘাটা-ফুলছড়িতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

নদী ভাঙ্গন সাঘাটা-ফুলছড়ির একটি বড় সমস্যা। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনকে স্থায়ীভাবে প্রতিরোধের ব্যবস্থাকরণ, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নদী কেন্দ্রিক পর্যটন কেন্দ্র তৈরী, বালাসী-বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ, শিল্প-কলকারখানা, হাইটেক পার্ক, আইসিটি সেন্টার ও তৈরী পোশাক কারখানা স্থাপন করে প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, দ্রুত গ্যাস সংযোগের ব্যবস্থাকরণ, সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও আধুনিক স্টেডিয়াম নির্মাণের চেষ্টা করা হবে।

চর উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে চরাঞ্চলে বসবাসকারী মানুষদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি চরাঞ্চলে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, কৃষকদের ভাগ্যেন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরী করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

দুই উপজেলার সর্বস্তরে ঘুষ, দুর্নীতি, মাদক, অনিয়ম, স্বজনপ্রীতি ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সাঘাটা-ফুলছড়ি উপজেলা পরিচালিত হবে। সমগ্র দেশে এই দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত থাকবে। দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেন।

সাঘাটা-ফুলছড়ির সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মরা আমাকে নিয়ে অনেক বেশী আশাবাদী। দীর্ঘদিন যাবত আমি এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

মনোনয়ন পেলে আমি সকলের সমর্থন ও সহযোগিতা নিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এজন্য আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করি।"

সর্বশেষ

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

সৌদি আরবে স্ট্রোক করে নোয়াখালীর যুবকের মৃত্যু

সৌদি আরবে স্ট্রোক করে নোয়াখালীর যুবকের মৃত্যু

বাগাতিপাড়ায় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক

বাগাতিপাড়ায় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক

ব্রহ্মপুত্রে অষ্টমীর পুণ্যস্নানে লাখো মানুষের ঢল

ব্রহ্মপুত্রে অষ্টমীর পুণ্যস্নানে লাখো মানুষের ঢল

উল্লাপাড়ায় আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

উল্লাপাড়ায় আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

এই বিভাগের আরও খবর

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.