ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

টেবিলের ওপর উঠে দুই শিক্ষকের বাকবিতণ্ডা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৭:৩৩
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৭:৩৩

ঠাকুরগাঁও রাণীশংকৈলে শিক্ষক রুমের টেবিলে জুতা পড়ে উঠে দুই শিক্ষকের ঝগড়া করার স্ব-চিত্র(ভিডিও) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

অনেকে নিজেদের ফেইসবুক ওয়ালে সমালোচনা করে বিভিন্ন  লিখা লিখে ভিডিওটি আপলোড করে প্রচার করছেন।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল ডিগ্রী কলেজে শিক্ষকরুমে কলেজ অভ্যন্তরীন সভা অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাচলাকালীন বিভিন্ন আলোচনার পেক্ষিতে ইতিহাস বিভাগের শিক্ষক তোহিদুল ইসলাম জুয়েল এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষক শাহ আলমের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হয়।

এক পর্যায়ে দুজনের মাঝে ব্যাপক ঝগড়াঝাটি শুরু হলে শিক্ষক শাহ আলম সকল শিক্ষকদের উপস্থিতিতেই জুতা পড়ে টেবিলে চড়ে শিক্ষক জুয়েলের দিকে তেড়ে কথাবার্তা বলে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষক শাহ আলমকে বার বার টেবিল থেকে নামানোর চেষ্টা করলেও তিনি সেটি কর্ণপাত না করে। টেবিলে চড়েই কথা চালিয়ে গেছেন।

এক পর্যায়ে সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে শাহ আলম টেবিল থেকে নেমে পড়ে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষক শাহ আলমকে টেবিলে চড়ে থাকতে দেখা গেলেও অপর শিক্ষক তোহিদুল ইসলাম জুয়েলও টেবিলে চড়ে উত্তপ্ত কথাবর্তা বলেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ফেইসবুকে অনেকে লিখেছেন,রাণীশংকৈলের সবোর্চ্চ বিদ্যাপিঠ রাণীশংকৈল ডিগ্রী কলেজের শিক্ষকদের যদি এমন অবস্থা হয়। তাহলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান কোন পর্যায়ে পৌছেছে তা ভাববার বিষয়?

আনোয়ার হোসেন নামে একজন তার ফেইসুবক ওয়ালে লেখেন,শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষকের আর্দশ আচার আচরণ সবার হবে সবার চেয়ে আলাদা।

কিন্তু আজ দেখা গেল একজন কলেজ শিক্ষকের অসভনীয় আচরণের একটি ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে,যা দু:খজনক। মামুন ইসলাম নামে একজন লেখেন, দুর্নীতি করে চাকরি পেলে যা হয।

এমন অনেক মন্তব্য বা সমালোচনা বর্তমান উপজেলা জুড়ে চলছে।

এ প্রসঙ্গে শিক্ষক শাহ আলম বলেন, হঠাৎ করেই তার সহকর্মী তৌহিদুল ইসলাম জুয়েল তার উপর ক্ষিপ্ত হণ। এ কারণে তিনি প্রতিবাদ করতে গিয়ে একটু বেশি উত্তপ্ত হয়ে পড়েন।

তিনি বলেন, ঘটনাটি বাংলা বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম সমাধান করে দিয়েছেন।

শিক্ষক তৌহিদুল ইসলাম জুয়েল বলেন, ভূয়া শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন বাজে কথা বলার প্রতিবাদ করতে গেলেই তিনি তার ক্ষেপে টেবিলে চড়ে তার উপর তেড়ে আসার চেষ্টা করেছেন।

তবে সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়েছে বলে তিনি দাবী করেছেন।

রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন জাকির গতকাল বুধবার বলেন,কিছু বুঝে উঠার আগেই ঘটনাটি ঘটে গেছে। সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে দুই শিক্ষকদের ঝামেলাটি সমাধান হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->