ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

পেকুয়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১১:৩৯
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১১:৩৯

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে কক্সবাজারের পেকুয়ায় জয়নাল হত্যা মামলার আসামি আবু ছৈয়দকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় তার পা কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছৈয়দ একই এলাকার বাসিন্দা।

অন্য আহতরা হলেন, আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার (৩৪), তার স্ত্রীর বড় ভাই খোকন (৪০), একই এলাকার আবদুল মজিদের স্ত্রী শাকিলা (৩৩) ও তার ছেলে এনাম (১৭)। 

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবু ছৈয়দকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে মারা যান আবু ছৈয়দ।

বিষয়টি নিশ্চিত করেছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ আনা হবে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন, আফজালিয়াপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন ও কামাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন জনু। 

আবু ছৈয়দের শ্বাশুড়ি মোবারেকা বেগম বলেন, আবু ছৈয়দ চিংড়ি ঘের থেকে দুপুরে খাবার খেতে তার বাড়িতে যান। তার বাড়িতে যাওয়ার খবর পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাশের আলী আকবরের বাড়িতে অবস্থান নেয়। বিকালের দিকে বাড়িতে হানা দেয় তারা।

এ সময় আলী আকবর, আনোয়ার হোসেন, নেজাম উদ্দিন, ইউনুস, আনিস, আনসার, ছোটন, আমির হোসেন, শাহাব উদ্দিন, শাহাব উদ্দিনের ছেলে তৈয়ব, আরকান, জয়নাল আবেদীন ওরফে জনু ও গিয়াস উদ্দিন ওরফে সোনা মিয়াসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে আবু ছৈয়দ খাটের নিচে ঢুকে পড়ে।

সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে হাত-পা চেপে ধরে কুপিয়ে ডান পা শরীর থেকে আলাদা করে ফেলে। কাটা পা নিয়ে যায় সন্ত্রাসীরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করতে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

২০২১ সালের ২ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মগনামায় ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন আবু ছৈয়দ।

জয়নাল হত্যা মামলায় জেল খেটে ছয় মাস আগে জামিনে বের হন আবু ছৈয়দ। জয়নাল হত্যার জেরেই আবু ছৈয়দকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->